রাঁধুনি দীলিপ পণ্ডিত ও হাউসকিপার ক্যারল-কে নিয়েই রান্না শুরু করে দিলেন আলিয়া।
Edited By:রণিতা গোস্বামী | Updated By: Jan 11, 2020, 06:51 PM IST
নিজস্ব প্রতিবেদন : ছুটির দিন বাড়িতে বসে TV দেখে আর কত সময় কাটাবেন। একটু অন্যরকম কিছু করতে ইচ্ছে করছিল আলিয়ার। সেই মতোই রান্নাঘরে ঢুকে পড়লেন অভিনেত্রী। নিজের ব্যক্তিগত রাঁধুনি দীলিপ পণ্ডিত ও হাউসকিপার ক্যারল-কে নিয়েই রান্না শুরু করে দিলেন আলিয়া।
Add Zee News as a Preferred Source
news
TRENDING NOW
আলিয়া বাড়িতে থাকলে সাধারণত কী কী খান, কী কী করেন এদিন সবই ফাঁস করলেন আলিয়ার হাউসকিপার ক্যারল। জানিয়েই দিলেন বাড়িতে থাকলে আলিয়া কিন্তু ডায়েটের জন্য ভীষণই কড়া। তবে ক্যামেরার সামনে এসে এদিন বেশ লজ্জা পেয়ে গেলেন আলিয়ার রাঁধুনি দিলীপ।
এর আগে কোনওদিন রান্না করেননি, শুধু একবার কেক বানিয়েছিলেন, তাই প্রথম দিনে নিজের বাড়ির রান্নাঘরে ঢুকে কী বানালেন আলিয়া?
এদিন নিজের হাতে বিটরুট স্যালাড এবং চিয়া পুডিং বানালেন আলিয়া। এই দুটি জিনিসই স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো বলেই জানালেন আলিয়া। তবে কীভাবে বিটরুট স্যালাড এবং চিয়া পুডিং বানাতে হয়, তার রেসিপিও দিয়ে দেন অভিনেত্রী। দর্শকদের শেখানোর জন্য পুটো রান্নাটাই ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করতে দেখা যায় আলিয়াকে। রান্না করার পর এটি কেমন হয়েছে তা টেস্ট করার জন্য রাঁধুনি দিলীপ ও হাউসকিপার ক্যারলকে খাওয়াতেও ভোলেন নি আলিয়া।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.