Darlings Teaser: রহস্যময়ী মা-মেয়ে, টিজারেই বাজিমাত 'ডার্লিংস' আলিয়া-শেফালির

টিজারে ছবির গল্প বলতে বসে আলিয়া একটি ব্যাঙ ও বিছের গল্প বলেছেন। সেই ব্যাঙ যে বিজয় আর বিছে যে আলিয়া তা বুঝতে অসুবিধে হয়নি দর্শকের।

Updated By: Jul 5, 2022, 12:52 PM IST
Darlings Teaser: রহস্যময়ী মা-মেয়ে, টিজারেই বাজিমাত 'ডার্লিংস' আলিয়া-শেফালির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার সকাল সকালই নিজের আগামী ছবি ডার্লিংসের টিজার পোস্ট করেন আলিয়া ভাট। এই ছবির হাত ধরেই ওটিটিতে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী। পাশাপাশি এটিই তাঁর প্রথম অভিনীত  থ্রিলার ও তাঁর প্রযোজিত প্রথম ছবি। আলিয়া ছাড়াও ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ, বিজয় বর্মা ও রোশন ম্যাথিউ। 

Add Zee News as a Preferred Source

টিজারে ছবির গল্প বলতে বসে আলিয়া একটি ব্যাঙ ও বিছের গল্প বলেছেন। সেই ব্যাঙ যে বিজয় আর বিছে যে আলিয়া তা বুঝতে অসুবিধে হয়নি দর্শকের। গল্পের শুরু বিজয় ও আলিয়ার প্রেমকাহিনি দিয়ে শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই দর্শকের মনে তৈরি হতে থাকে নান প্রশ্ন। টিজার থেকেই ছবি নিয়ে সাসপেন্স তৈরি হয়েছে। আলিয়ার মায়ের চরিত্রে অভিনয় করছেন শেফালি শাহ। মা মেয়ের মধ্য়ে লুকিয়ে অনেক রহস্য, তা টিজার থেকেই ঠাহর করা যাচ্ছে। 

টিজারেই অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছেন মা-মেয়ে অর্থাৎ শেফালি শাহ ও আলিয়া ভাট। ট্রেলার শেয়ার করে আলিয়া লিখেছেন, 'ডার্লিংস এটা শুধুমাত্র 'টিজ'। আগামী ৫ অগাস্ট আসছি'। ছবিটি পরিচালনা করেছেন জসমিন কে রিন। সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ, গানের কথা লিখেছেন গুলজার। টিজার থেকেই সারা জাগিয়েছেন ডার্লিং আলিয়া। 

আরও পড়ুন: Tarun Majumdar Death: 'আমায় রাস্তা থেকে ধরে তরুণ মজুমদারের কাছে নিয়ে যান সন্ধ্যা রায়'

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt  (@aliaabhatt)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.