নিজস্ব প্রতিবেদন : একঢাল চুল, গোলগাল চেহারা। সঙ্গে সদা মুখে লেগে থাকা মিষ্টি হাসি। অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)র এই চেহারার সঙ্গেই পরিচিত টলিপাড়া। তবে হঠাৎই নিজেকে বদলে ফেললেন অভিনেত্রী।
Add Zee News as a Preferred Source
পুজোর আগে নতুন চেহারা। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই সকলের সামনে এলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। যেখানে দেখা যাচ্ছে একঢাল লম্বা চুল কেটে একেবারে ছোট করে ফেলেছেন অভিনেত্রী। নতুন লুকে কাঁধ পর্যন্ত ঢেউ খেলানো চুলে দেখা যাচ্ছে তাঁকে। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, '২৫ বছর পর চুল কাটলাম'।
আরও পড়ুন-আদালতের দৃশ্যে মদ্যপান! কপিলের শোয়ের বিরুদ্ধে FIR

অভিনেত্রীর এই পোস্ট ঘিরে উঠে এসেছে অনুরাগীদের নানান মন্তব্য। কেউ লিখেছেন, 'দিদি তুমি সবেতেই অন্যন্যা', কেউ আবার দুঃখের সঙ্গে প্রশ্নে করেছেন, 'চুল কেটে ফেললেন?' কারোর কথায়, 'এ বাবা!!!!!!এত ছোট'। কেউ লিখেছেন, 'এই হেয়ার কাটেও সুন্দর দেখাচ্ছে।'

কিন্তু কেন হঠাৎ চুল কেটে ছোট করে ফেলার সিদ্ধান্ত নিলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)? অপরাজিতার কথায়, কোভিডের পর থেকেই চুলের ওঠার সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। তবে নতুন চুল গজাচ্ছিল না তাও নয়। তবে সেগুলি বাড়তে তো সময় লাগবে। তাই অসমান চুলে সামঞ্জস্য আনতেই কাঁচি চালানোর সিদ্ধান্ত নেন তিনি। অভিনেত্রীর আশা শীঘ্রই আবার চুল বড় হয়ে যাবে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)