জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঠান, জওয়ানে শাহরুখকে নিয়ে মানুষের পাগলামি দেখেছে গোটা দেশ। পাঠান বিরোধীরা টের পেয়েছিলেন স্টারডম কাকে বলে, একজন স্টারকে নিয়ে কতটা পাগল হতে পারেন মানুষ। আজ শাহরুখের জন্মদিন। বুধবার রাতভর শাহরুখ ফ্যানদের উন্মাদনা চলল মন্নত-এর সামনে। কাতারে কাতারে মানুষ, কেউ কয়েকশো কিলোমিটার দূর থেকে এসেছেন মধ্যরাতে শাহরুখকে উইশ করতে। ভিড় সালাতে হিমশিম মুম্বই পুলিস।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন- রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প, ফের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ!
প্রতিবারও জন্মদিন এমনটাই হয় শাহরুখের বাংলো মন্নতের সামনে। প্রতিবছরকে ছাপিয়ে গেল এবার। জন্মদিনে প্রতি বছরই মধ্যরাতেই ফ্যানদের জন্য ছাদে এসে হাজির হন শাহরুখ। এবারও তার ব্যতিক্রম হল না। শাহরুখ এলেন, ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন। মোবাইলে ভিডিয়ো তুলে, প্রবল চিত্কার করে সেই এলাকা কাঁপালেন ভক্তরা। আর তাদের সামাল দিতে ঘামল মুম্বই পুলিস। একটা সময় এমনটাও হয়ে যে শাহরুখ তাঁর হাতের ঘড়ি দেখিয়ে ফ্যানদের মনে করিয়ে দেন অনেক রাত হয়ে গিয়েছে। এবার ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ুন। ভক্তরা তা মানতে নারাজ।
ট্যুইট করে ফ্যানদের ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। এসআরকে লিখেছেন, ভাবতেই পারছি না আপনাদের অনেকেই এই মধ্যরাতে এসে আমাকে উইশ করেন। আমি একজন অভিনেতা মাত্র। আপনাদের কিছুটা আনন্দ দিতে পারি এর থেকে বড় ভালোলাগা আমার কাছে আর কিছু নেই। আপনাদের ভালোবাসার মধ্যে আমি বেঁচে থাকি। কাল সকালে দেখা হচ্ছে অন স্ক্রিন ও অফ স্ত্রিনেও।
এবছর পাঠান ও জওয়ান-এর পর এবার রাজকুমার হিরানির পরিচালনায় আসছে শহরুখের নতুন ছবি ডঙ্গি। ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে তাপসী পান্নু। আগামী ২১ ডিসেম্বর রিলিজ করছে ডঙ্গি। ওইদিনই অবশ্য পর্দায় আসছে প্রভাসের সালার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)