• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • सलाम
  • Zee PHH
  • Business
  • Techlusive
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
bengali
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • হোম
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভিডিয়ো
  • গ্যালারি
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • অ্যাস্ট্রো
  • Home
  • /বিনোদন
  • /বক্সঅফিসে আজ মুখোমুখি ফেলুদা-ব্যোমকেশ

বক্সঅফিসে আজ মুখোমুখি ফেলুদা-ব্যোমকেশ

Written ByPromaUpdated byProma
Published: Dec 19, 2014, 11:43 AM IST|Updated: Dec 19, 2014, 11:43 AM IST
joinshare
বক্সঅফিসে আজ মুখোমুখি ফেলুদা-ব্যোমকেশ

About the Author

    Proma

    Proma

    Trending

    • News
    • Photos
    • Videos
    টানা তিন দিন চলবে না অটো-ট্যাক্সি: চরম হয়রানিতে নিত্যযাত্রীরা, কেন এই ধর্মঘট?

    টানা তিন দিন চলবে না অটো-ট্যাক্সি: চরম হয়রানিতে নিত্যযাত্রীরা, কেন এই ধর্মঘট?

    Delhi taxi strike18 min ago
    2

    সকাল হতেই অস্বস্তি শুরু, দক্ষিণের কয়েকটি জেলায় তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি

    Bengal Weather Update30 min ago
    3

    সাফল্যের উপাখ্যান: এমনি এমনি কেউ নম্বর ১ হয় না, Essel এসে তৈরি করেছিল নতুন ট্রেন্ড

    Esselgroup@1001 hr ago
    4

    ‘আদমপুর’-এর ‘A’ থেকে ‘ZEE’-র ‘Z’, ১৯০টিরও বেশি দেশে সাফল্যের পতাকা Essel Group-র

    Esselgroup@1001 hr ago
    5

    মাইলফলক ছুঁয়ে নতুন দৃষ্টান্ত, সময়ের কষ্টিপাথরে যা পেয়েছে স্বীকৃতি

    Esselgroup@1001 hr ago

    ব্যোমকেশ বক্সী না ফেলুদা? কে এগিয়ে দুজনের মধ্যে? বাঙালি পাঠকদের মধ্যে এই তর্ক শেষ হবে না কোনওদিনই। বাঙালির সেই প্রিয় দুই গোয়ান্দাই এবার বক্সঅফিসে সম্মুখ সমরে।আজ মুক্তি পাচ্ছে অঞ্জন দত্তর ব্যোমকেশ ফিরে এলো ও সন্দীপ রায় পরিচালিত বাদশাহী আংটি।

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনি বেনীসংহার নিয়ে অঞ্জন দত্তর ছবি ব্যোমকেশ ফিরে এল। ব্যোমকেশ ও ফেলুদা দুজনের ভূমিকাতেই অভিনয় করছেন আবীর চ্যাটার্জি। ব্যোমকেশে অজিতের ভূমিকায় রয়েছেন শাশ্বত চ্যাটার্জি, সত্যবতী উষসী চক্রবর্তী। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাহুল ব্যানার্জি, চন্দন সেন, বিশ্বজিত্‍ চক্রবর্তী, কৌশিক সেন, লকেট চ্যাটার্জি, অঞ্জনা বসু, সম্পূর্ণ লাহিড়ি ও এনা সাহা। কৌস্তভ রায় ও অঞ্জন দত্ত প্রযোজিত ছবিতে মিউজিক দিয়েছেন নীল দত্ত। অঞ্জন দত্ত পরিচালিত ব্যোমবকেশ সিরিজের তৃতীয় ছবি ব্যোমকেশ ফিরে এল।

    ফেলুদা সিরিজের দ্বিতীয় গল্পো বাদশাহি আংটি নিয়ে সন্দীপ রায়ের ছবিও মুক্তি পেল আজই। ফেলুদা আবীরের সঙ্গে তোপসের ভূমিকায় অভিনয় করছেন সৌরভ দাস। এছাড়াও ছবিতে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও দীপঙ্কর দে। ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে বাদশাহি আংটি সন্দীপ রায় পরিচালিত ফেলুদা সিরিজের ষষ্ঠ ছবি। এই প্রথম ফেলুদার ভূমিকায় অভিনয় করছেন আবীর চ্যাটার্জি।

    বাংলা পাঠকের কাছে ফেলুদা-ব্যোমবকেশ লড়াই শেষ হবে না কোনওদিন। তবে বক্সঅফিসে কে জেতে দেখতে মুখিয়ে রয়েছে বাঙালি দর্শক।

    Add Zee News as a Preferred Source
    Tags:
    Feluda
    Byomkesh Bakshi
    Box Office
    Sandip Ray
    Abeer Chatterjee
    Anjan Dutta
    অঞ্জন দত্ত
    ব্যোমকেশ ফিরে এল
    সন্দীপ রায়
    বাদশাহি আংটি
    আবীর চ্যাটার্জি
    ব্যোমকেশ বক্সী
    ফেলুদা