জাহিরই মনের মানুষ? সলমনের বন্ধুকেই বেছে নিলেন সোনাক্ষী সিনহা!

মন্তব্য করেননি সোনাক্ষী 

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 13, 2020, 11:16 AM IST
জাহিরই মনের মানুষ? সলমনের বন্ধুকেই বেছে নিলেন সোনাক্ষী সিনহা!

নিজস্ব প্রতিবেদন :​ ​জাহির ইকবালের সঙ্গে ডেট করছেন সোনাক্ষী সিনহা! বিষয়টি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বি টাউন জুড়ে। যদিও সোনাক্ষী মুখ খোলেননি গুঞ্জন নিয়ে কিন্তু জাহির কি বললেন জানেন!

Add Zee News as a Preferred Source

বিষয়টি খোলসা করেই বাল যাক তাহলে। সম্প্রতি সলমন খানের প্রিয় পাত্র জাহির ইকবালের সঙ্গে বন্ধুত্ব হয় সোনাক্ষীর। দুজনকে মাঝে মধ্যেই নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে জমিয়ে গল্প করতে দেখা যায়। সোনাক্ষী এবং জাহিরের বন্ধুত্বের মাঝেই তাঁদের সম্পর্ক নিয়ে জোর শোরগোল শুরু হয়। কেউ কেউ বলতে শুরু করেন, দাবাং অভিনেত্রীর সঙ্গে নাকি ডেট করছেন জাহির।

আরও পড়ুন  :​ ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন পরিচালক, বিস্ফোরক রাজীব

এ বিষয়ে জাহিরকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সোনাক্ষী তাঁর ভাল বন্ধু। তাঁদের সম্পর্কের গুঞ্জন কানে আসার পরই, দুজনেই হেসে ফেলেন। তবে বলিউডে কাজ শুরু করার পর, এটা তাঁ জীবনের প্রথম গুঞ্জন। তাও আবার সোনাক্ষীর মতো অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়ে। তাই এ বিষয়ে কী বলবেন, তা বুঝে উঠতে পারছেন না বলেও মন্তব্য করেন জাহির।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত সলমন খানের পরবর্তী সিনেমা কভি ইদ কভি দিওয়ালিতে জাহির ইকবালকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত, বান্টি সচদেভের সঙ্গে বিচ্ছেদর পর নতুন করে জাহিরের সঙ্গে নাম জড়িয়ে পড়ে সোনাক্ষী সিনহার।

.