Poonam Pandey: ৩১ জানুয়ারিও ফোটোশ্যুট করেছেন, দেহরক্ষীর বয়ানে পুনমের মৃত্যু ঘিরে জল্পনা!

শুক্রবার সকালেই পুনম পান্ডেকে নিয়ে আসে দুঃসংবাদ। বলিউড অভিনেত্রীর মৃত্যু নিয়ে শুরু হয় জল্পনা। তাঁর সোশ্যাল মিডিয়া থেকে প্রকাশ করা হয় এই খবর। তবে তাঁর দেহরক্ষীর বক্তব্যে জল্পনা বাড়ছে।পুনমের বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। বিভিন্ন বিষয়ে বিতর্কের কারণে একধিকবার শিরোনামে এসেছেন তিনি। দেহরক্ষী আমিন খান দু দিন আগেও তাঁকে নিয়ে গিয়েছিলেন ফোটোশ্যুটে। আজ এই খবরে হতবাক আমিন। কী করবেন বুঝতেই পারছে না। বলা ভাল মাথায় আকাশ ভেঙে পড়েছে তাঁর। 

Poonam Pandey: ৩১ জানুয়ারিও ফোটোশ্যুট করেছেন, দেহরক্ষীর বয়ানে পুনমের মৃত্যু ঘিরে জল্পনা!

About the Author