Salman Khan: রহস্যময়ীকে জড়িয়ে ভাইরাল ছবি! গোপনে বিয়ে করলেন সলমান?

Salman Khan: ক্যাটরিনার সঙ্গে প্রেম ভাঙার পর লুলিয়া ভান্তুরের সঙ্গে নাম জড়ায় সলমান খানের। তবে জানা যায় যে সেই প্রেমও ভেঙেছে। আপাতত হ্যাপিলি সিঙ্গল সলমান। মাঝে তাঁর নাম জড়িয়েছিল পূজা হেগড়ের সঙ্গে। তবে সেই জল্পনা উড়িয়ে দেন অভিনেতা। সম্প্রতি এক রহস্যময়ীর সঙ্গে তাঁর ছবি ঘিরে জল্পনা তুঙ্গে।

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: Oct 8, 2023, 06:18 PM IST
Salman Khan: রহস্যময়ীকে জড়িয়ে ভাইরাল ছবি! গোপনে বিয়ে করলেন সলমান?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কবে বিয়ে করবেন সলমান খান(Salman Khan)? এই প্রশ্ন সকলের মাথায় ঘুরপাক খেলেও এই প্রশ্ন নিয়ে মোটেও চিন্তিত নন সলমান, সে কথা বহুবারই তিনি স্বীকার করেছেন। তবু তাঁর প্রেম, প্রেমিকা, বিয়ে নিয়ে জল্পনা বা খবরের শেষ নেই। কখনও তাঁর নাম জড়ায় নায়িকাদের সঙ্গে, কখনও জড়ায় প্রাক্তনের সঙ্গে। তবে এরই মাঝে এক রহস্যময়ীর সঙ্গে সলমানের ছবি দেখে জল্পনা তুঙ্গে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Dev on CBI raid: ‘দোষীদের শাস্তি হওয়া উচিত, কিন্তু...’ ফিরহাদ-মদনের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে দেব

যদিও ছবিতে রহস্যময়ীর মুখ দেখা যায়নি। তাঁর পরনে রয়েছে সাদা প্যান্ট ও জ্যাকেট। মেয়েটির জ্যাকেটে লেখা ২৭/১২ অর্থাৎ ২৭ ডিসেম্বর যা সলমান খানের জন্মদিন। সেরকমই একই পোশাকে অর্থাৎ সাদা প্যান্ট, টিশার্ট ও জ্যাকেটে দেখা গেল সলমান খানকে। রহস্যময়ীকে জড়িয়ে সলমান লিখেছেন, ‘আগামীকাল আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ শেয়ার করতে চলেছি’। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘আমি সবসময় তোমার পিছনে থাকব’।

সলমানের এই ছবি দেখেই কমেন্টের ঝড়। অনুরাগীদের কেউ ভালোবাসা জানিয়েছেন। কেউ আবার লিখেছেন, ‘ভাবী নাকি?’ সলমান খানের প্রাক্তন সঙ্গীতা বিজলানি লেখেন, ‘ভালোবাসা’। সঙ্গে দিয়েছেন হৃদয়ের ইমোজি। কেউ কেউ লিখেছেন, ‘গোপনেই বিয়ে করলেন নাকি?’ কিছু ফ্যান আবার বিয়ে না করার আর্জি জানিয়েছেন। তবে কেউ কেউ আবার নয়া ছবি ঘোষণার আভাসও পেয়েছেন। মোটামুটি একটি ছবি ঘিরে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন- Israel-Palestine Conflict: ইজরায়েলে চলচ্চিত্র উৎসবে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা! অবশেষে দেশে ফিরছেন নুসরত...

প্রসঙ্গত, দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে টাইগার থ্রি। ক্যাটরিনা কাইফের সঙ্গে ফের ফিরছেন তিনি। ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ সলমানকে। তার মাঝেই এই ছবি নিয়ে বাড়তি উন্মাদনা। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ট্রেলার। আগামী ১০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা টাইগার থ্রির। ব্যক্তিগত জীবনে সম্প্রতি সলমানের নামে বে কিছু অভিযোগ আনেন তাঁর প্রাক্তন সোমি আলি। তবে সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সুপারস্টার।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.