বড়দিনে শহরে সব দেখা দিল, শুধু একটা জিনিস ছাড়া!
গির্জায় প্রার্থনার সুরে শুরু হয়েছিল উত্সব। সকালের আলো ফুটতেই পুরো সেলিব্রেশনের মেজাজে শহর।পার্ক স্ট্রিটের এলিট পাড়া থেকে চিড়িয়াখানা। যে দিকে চোখ গেল শুধুই উত্সবের ছবি। বড়দিন মানেই কেক। পছন্দের কেক পেতে তাই সকাল থেকে ভিড় পার্কস্ট্রিটের ফ্লুরিজে।এবারও বড়দিনের সকাল থেকে উত্সব মুখর জনতার ঢল নেমেছে চিড়িয়াখানায়। কাউকে হতাশ করেননি বাঘ মামা। খাঁচার বাইরে এসে দিব্বি পোজ দিলেন।
Updated By: Dec 25, 2016, 07:58 PM IST