অবশেষে নির্যাতিতার FIR নিল দমদম থানা

২৪ ঘণ্টার খবরের জের। অবশেষে নির্যাতিতার FIR নিল দমদম থানা। গতকাল RN গুহ রোডে এক যুবককে মারধরের প্রতিবাদ করেন ওই মহিলা। সশস্ত্র হামলাকারী তখন তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়। দমদম থানায় অভিযোগ জানাতে যান মহিলা। কিন্তু, পুলিস FIR না লিখে GD লিখেই দায় সারে।

অবশেষে নির্যাতিতার FIR নিল দমদম থানা
Source: Bureau