গুরুতর অসুস্থ কুণাল ঘোষকে SSKM-এ ভর্তি নিয়ে টানাপোড়েন

কুণাল ঘোষকে SSKM হাসপাতালে ভর্তি নিয়ে টানাপোড়েন তুঙ্গে। জেল কর্তৃপক্ষ তাঁকে SSKM-এ স্থানান্তরের সিদ্ধান্ত নিলেও, বাদ সেধেছে নবান্ন। সূত্রের খবর, কুণাল ঘোষকে SSKM-এ নিয়ে যাওয়ার খবর সংবাদমাধ্যমে সম্প্রচারিত হতেই নবান্ন থেকে ফোন যায় জেল কর্তৃপক্ষের কাছে। বলা হয়, কুণালকে জেল থেকে বের করা যাবে না। প্রশ্ন উঠছে, মিডিয়ার সামনে কুণাল ঘোষের মুখ খোলা আটকাতে কি এই ব্যবস্থা?
গুরুতর অসুস্থ কুণাল ঘোষকে SSKM-এ ভর্তি নিয়ে টানাপোড়েন