Nabanna Abhijaan: মঙ্গলে নবান্ন অভিযান, নিশ্চিন্দ্র নিরাপত্তার ঘেরোটোপে রাজ্যের সচিবালয়!

আরজি কর কাণ্ডে প্রতিবাদ-বিক্ষোভ অব্য়াহত। ২৭ অগাস্ট, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। সেই কর্মসূচি বাতিলে আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। স্রেফ আবেদন খারিজই নয়, রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, এই ধরনের মিটিং-মিছিল নিয়ে যে নির্দেশিকা রয়েছে, তা নিয়ে একটি হলফনামা দিতে হবে রাজ্যকে। 

Nabanna Abhijaan: মঙ্গলে নবান্ন অভিযান, নিশ্চিন্দ্র নিরাপত্তার ঘেরোটোপে রাজ্যের সচিবালয়!