Anubrata Mondal: অনুব্রতর গ্রেফতারি ঘিরে ধোঁয়াশা! 'এখনও অ্যারেস্ট করা হয়নি', দাবি আইনজীবীর

Zee ২৪ ঘণ্টাকে আইনজীবী অনির্বান গুহঠাকুরতা বলেন, "এখনও পর্যন্ত ওঁকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতারির একটা পদ্ধতি রয়েছে। গ্রেফতারি পরোয়ানা তৈরি করা, ওঁর আইনজীবীকে জানানো এবং নিটকবর্তী একজন আত্মীয়কে জানান। সিবিআই ভারতীয় দণ্ডবিধির ৪১ ধারায় নোটিস দিয়েছে। ওঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আইন অনুযায়ী ন্যূনতম সময় দেওয়া দরকার। যেটা ওঁকে দেওয়া হয়নি। আমি নিশ্চিত ভাবে বলছি গ্রেফতার করা হয়নি।" 

 Anubrata Mondal: অনুব্রতর গ্রেফতারি ঘিরে ধোঁয়াশা! 'এখনও অ্যারেস্ট করা হয়নি', দাবি আইনজীবীর