Rasgulla: বিছানায় শুয়ে গেম খেলছিল ১৭ বছরের কিশোর, আচমকাই গলায় রসগোল্লা আটকে মৃত্যু!

17 Yr Old Boy Dies Due To Choking After Eating Rasgulla: আচমকাই গলায় রসগোল্লা আটকে মৃত্যু ১৭ বছরের কিশোরের! পুরো গ্রামে নেমে এল শোকের ছায়া।  

শুভপম সাহা | Updated By: Aug 19, 2024, 06:23 PM IST
Rasgulla: বিছানায় শুয়ে গেম খেলছিল ১৭ বছরের কিশোর, আচমকাই গলায় রসগোল্লা আটকে মৃত্যু!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৃত্যু কখনও বলে কয়ে আসে না। ১৭ বছরের কিশোর অমিত সিংও জানত না যে, তাকে এভাবে বেঘোরে প্রাণ হারাতে হবে। অমিত নিজের ঘরে, বিছানায় শুয়ে গেমস খেলছিল। আর গেমস খেলতে খেলতেই সে রসগোল্লা খেয়েছিল। আর আচমকাই রসগোল্লার টুকরো গলায় আটকে তার মর্মান্তিক মৃত্যু হল। গত রবিবার এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সিংভূমে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: 'কেউ যদি ইন্দিরার মতো মমতাকে গুলি করে....'! বিতর্কিত পোস্ট, গ্রেফতার ছাত্রী

অমিতের কাকা তিনমাস বাইরে কাজ করার পর বাড়িতে ফিরেছিলেন। বাড়ির সকলের জন্য় তিনি আর রসগোল্লা নিয়ে এসেছিলেন। ভাবতেও পারেননি যে, এই রসগোল্লাই তাঁর ভাইপোর প্রাণ কেড়ে নেবে। কাকাই প্রথম দেখে যে, অমিতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরপর অমিত বমি করতে করতে অজ্ঞান হয়ে পড়ে।

কাকা রসগোল্লার টুকরো মুখ থেকে বার করে নিতে পেরেছিলেন। এরপরই আতঙ্কিত পরিবার অচেতন অমিতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে তাঁকে দেখেই ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

অমিতের এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। রাখির ঠিক আগের দিনই এরকম এক ঘটনা ঘটে যাবে, তা মানতে পারছেন না কেউই। অমিত বাড়িতে বাবা-মা-বোনের সঙ্গে থাকত। আর রাখিই পরা হল না অমিতের। 

আরও পড়ুন: আরজি করের ছায়া! ফের মধ্যরাতে হাসপাতালেই শ্লীলতাহানির শিকার ডাক্তার...

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.