নির্বাচন কমিশনের এবার নয়া উদ্যোগ পিঙ্ক বুথ

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ পিঙ্ক বুথ। গোয়ায় ভোট হচ্ছে। এবার সেই ভোটে গোলাপি রং-এর বেশ কয়েকটি বুথ তৈরি হয়েছে। বুথের সব কিছু গোলাপি। উদ্দেশ্য মহিলা ভোটারদের আরও বেশি ভোট মুখী করা। গোলাপি যে ক্ষমতায়ন অথবা উন্নয়নের ভাষা হতে পারে কে জানত? লাল,গেরুয়া, সবুজ,সাদা, কালো সব রং ছাড়িয়ে এখন যেন পিঙ্কেরই জয়জয়কার। সে সুজিত সরকারের পিঙ্ক হোক কিম্বা প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রীর পাগড়ির রং। পিঙ্ক এখন যেন ক্ষমতায়নের ভাষা। সেই ভাষার লালিত্য এবার নির্বাচন কমিশনের জটিল স্ট্যটিস্টিকেও। গোয়ায় এবারের নির্বাচনে মহিলাদের আরও বেশি করে বুথ মুখি করতে ৪০টি বুথ গোলাপি করা হয়েছিল।

নির্বাচন কমিশনের এবার নয়া উদ্যোগ পিঙ্ক বুথ