চাপের মুখে রোহিত ভেমুলার সহপাঠীদের বিরুদ্ধে সাসপেনশন তুলে নিল হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়
চাপের মুখে রোহিত ভেমুলার সহপাঠীদের বিরুদ্ধে সাসপেনশন তুলে নিল হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। কিন্তু, ছাত্রছাত্রীরা তাতে সন্তুষ্ট না হওয়ায় আন্দোলনের তীব্রতা কমার লক্ষণ নেই। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে আজ বিশ্ববিদ্যালয়ের দলিত অধ্যাপকরা প্রশাসনিক দায়িত্ব থেকে ইস্তফা দেন। ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে অধ্যাপকরাও একযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হওয়ায় পরিস্থিতি আরও উত্তাল।
Updated By: Jan 21, 2016, 10:59 PM IST