নিজস্ব প্রতিবেদন: এবার পড়ুয়া, খেলোয়াড়দের বিদেশযাত্রায় পাসপোর্টের (Passport) সঙ্গে টিকাকরণের সার্টিফিকেটও (Vaccination Certificate) লিঙ্ক করা থাকতে হবে। সোমবার কেন্দ্রের তরফে জারি করা হয়েছে নয়া এই নির্দেশিকা (SOP)। একই নিয়ম প্রযোজ্য ভারত থেকে যাঁরা টোকিও অলিম্পিকে যোগদান করছেন তাঁদের জন্যও। ৩১ অগস্ট পর্যন্ত যাঁরা বিদেশযাত্রা করবেন তাঁদের ক্ষেত্রে লাগু হবে নয়া নিয়ম।
Add Zee News as a Preferred Source
কেন্দ্রের নতুন নির্দেশিকায় এও বলা হয়েছে, বিদেশযাত্রার ক্ষেত্রে ২৮ দিনের ব্যবধানেই নেওয়া যাবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ (2nd dose)। কোভিশিল্ড (Covishield) ও কোভ্যাক্সিনের মধ্যে প্রথমটিকে মান্যতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাঁদের তালিকায় এখনও নেই কোভ্যাক্সিনের নাম। আর সেই কারণে বিদেশযাত্রার ক্ষেত্রে কোভিশিল্ড নিতে হবে বলে জানায় কেন্দ্র। এই ব্যাপারে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলিকে প্রতি জেলায় যথাযথ উদ্যোগ নিতে বলা হয়েছে।
আরও পড়ুন: কোভিডে অনাথ শিশুদের সাহায্যে সময় চাইল কেন্দ্র, সম্মতি সুপ্রিম কোর্টের
প্রসঙ্গত, সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) ঘোষণা করেন ২১ জুন থেকে কেন্দ্রের উদ্যোগে ১৮ বছরের উর্ধ্বে দেশের সব নাগরিকদের বিনামূল্যে টিকাকরণ (18 Above Free Vaccination) করা হবে। রাজ্য সরকারগুলিকে আর টিকাকরণ কর্মসূচির জন্য আলাদা করে টাকা খরচ করতে হবে না। চাইলে অবশ্য বেসরকারি হাসপাতাল থেকেও ভ্যাকসিন নেওয়া যাবে।
আরও পড়ুন: Private Hospital এ Vaccine দিতে ১৫০ টাকার বেশি Service Charge নয়, স্পষ্ট বার্তা Modi-র
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)