• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • सलाम
  • Z Bharat
  • PHH
  • THS
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Bengali News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • হোম
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভিডিয়ো
  • গ্যালারি
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • অ্যাস্ট্রো
  • Home
  • /দেশ
  • /বাণিজ্য করিডরে যুক্ত হচ্ছে চিনের কুনমিং থেকে কলকাতা

বাণিজ্য করিডরে যুক্ত হচ্ছে চিনের কুনমিং থেকে কলকাতা

Published: Dec 15, 2014, 10:29 PM IST|Updated: Dec 15, 2014, 10:29 PM IST
joinshare
বাণিজ্য করিডরে যুক্ত হচ্ছে চিনের কুনমিং থেকে কলকাতা

Trending

  • News
  • Photos
  • Videos
বাংলাদেশি নাগরিক এখন তৃণমূলের পঞ্চায়েত প্রধান! প্রবল শোরগোল মালদহে

বাংলাদেশি নাগরিক এখন তৃণমূলের পঞ্চায়েত প্রধান! প্রবল শোরগোল মালদহে

2

আত্মহত্যা করতে চেয়েছিলেন ফিরহাদ হাকিম! কেন? বিস্ফোরক দাবি কুণালের

3

'দেহদান বন্ধের কথা বলিনি', বিতর্কের মুখে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

4

মমতা বলছেন তৃণমূল ফিরবে, লকেট করে বসলেন পাল্টা বড় প্রশ্ন

5

মেসিকাণ্ডে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ৩৩ হাজার দর্শকের টাকা ফেরাতে মরিয়া রাজ্য

ভারত, বাংলাদেশ, মায়নমার ও চিনের  মধ্যে  তৈরি হচ্ছে নতুন বাণিজ্য করিডর। চিনের কুনমিং শহর থেকে কলকাতা পর্যন্ত তৈরি হবে এই করিডর। করিডরের দুপাশে গড়ে উঠবে শিল্প। বাড়তি নজর দেওয়া হবে পর্যটনে।  

গত বছর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চিন সফরের সময় নতুন এই করিডর গঠনের প্রস্তাব দেয় চিন। ঠিক হয় ভারত, বাংলাদেশ,  মায়ানমার ও  চিনের  মধ্যে দিয়ে বাণিজ্য করিডর তৈরি করে চার দেশের মধ্যে ব্যবসায়িক সুসম্পর্ক গড়ে তোলা হবে। কলকাতা থেকে শুরু করে ঢাকা ও চট্টগ্রাম হয়ে মায়ানমারের মান্ডালা এবং সেখান থেকে চিনের কুনমিং পর্যন্ত পৌছবে এই করিডর। চারদেশের নামের আদ্যক্ষর নিয়ে করিডরের নাম দেওয়া হবে বিসিআইএম করিডর। সাড়ে ষোল লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি এই বাণিজ্য করিডরের দুপাশে  গড়ে উঠবে নানা ধরনের শিল্প কারখানা। থাকবে সৌরশক্তি, ওয়াটার ম্যানেজমেন্ট, টেক্সটাইল, ট্যুরিজম,খাদ্যপ্রক্রিয়াকরণ ও চটশিল্পের কেন্দ্র । এছাড়াও শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলোর ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা তৈরি হবে।

নতুন এই করিডরের প্রস্তাবে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গত সপ্তাহেই রাজ্যকে চিঠি দিয়ে এই করিডর গঠনের কথা জানিয়েছে কেন্দ্র। উত্তরবঙ্গ, অসম, মণিপুর, অরুণাচলপ্রদেশের মধ্যে দিয়ে এই করিডর যাবে। এই করিডর তৈরি হয়ে গেলে গতি আসবে  পিছিয়ে পড়া উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির অর্থনৈতিক উন্নয়নেও।  ইতিমধ্যেই এই করিডর তৈরির জন্য চার দেশ যৌথসমীক্ষার কাজ শুরু করেছে। 

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata
Kunming
China
Mayanmar
India
trade corridor
business corridor
কলকাতা
কুনমিং
চিন
মায়ানমার
ভারত
বাণিজ্য করিডোর