জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরও একবার শিরোনামে উত্তরপ্রদেশের উন্নাও। আরও একবার প্রকাশ্যে নারকীয় ঘটনা। এক মহিলার বাড়ির ভেতর থেকেই উদ্ধার হল রক্তাক্ত মৃতদেহ। সম্পূর্ণ বিবস্ত্র এবং যৌনাঙ্গ থেকে রক্ত বরোচ্ছিল ওই মৃতদেহের। সূত্রের খবর, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন মহিলা। কোচিংয়ে গিয়েছিল তার বোন। বাড়িতে ফেরার পর দিদিকে বিবস্ত্র ও আচ্ছন্ন অবস্থায় দেখতে পায় সে। চেঁচামচি করে প্রতিবেশীদের বিষয়টি জানাতেই তারা ওই মহিলার বাবা-মাকে খবর দেয়। পরে পুলিসকে খবর দেওয়া হয়। পুলিসের অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন, নির্বাচনের আঁচ গুজরাট-হিমাচলে, নিষিদ্ধ একজিট পোল
ফরেন্সিক বিভাগের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। তাদের অনুমান, ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয় মহিলাকে। মৃতার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। ইতিমধ্যেই কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ওই মহিলার বাবা পেশায় শিক্ষাকর্মী। ওই মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রির পড়ুয়া ছিলেন।
মহিলাদের বিরুদ্ধে শোষণে বার বার উত্তাল হয়েছে উন্নাও। এই প্রথমবার নয়, আগেও ধর্ষণকাণ্ডে উত্তাল হয়েছে উন্নাও। গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল ২০১৭ সালের উন্নাও গণধর্ষণের ঘটনা। একটি ধর্ষণ ও তাকে কেন্দ্র করে পর পর কিছু রহস্যজনক মৃত্যু। ওই রাজনীতিকের নির্দেশে পুলিস হেফাজতেই মৃত্যু হয় ওই মহিলার বাবার।অপরাধীকে সাহায্য করার অভিযোগে বিদ্ধ হয়েছিল যোগী প্রশাসন। শেষ পর্যন্ত উন্নাওয়ের বিধায়ককে বহিষ্কার করতে বাধ্য হয়েছিল বিজেপি। সবচেয়ে হাই প্রোফাইল ছিল প্রাক্তন বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারের এক ছাত্রীকে ধর্ষণ।
আরও পড়ুন, দরকার কিডনি প্রতিস্থাপন, লালুকে কিডনি দেবেন কন্যা রোহিণী
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)