Gold Price Today: গত কয়েক মাস ধরেই সোনার দাম ক্রমাগত বাড়ছে। এরই মাঝে স্বস্তির খবর, খুচরো বাজারে বড় পতন হওয়ায় দুই ধাতুতে বিনিয়োগ এবং গয়না কেনার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে। কমেছে সোনা-রুপোর দাম।
1/5ফের সোনা ও রুপোর দামে বিরাট চমক। জামাইষষ্ঠীর আগে হু হু করে কমল দাম। সোনার দাম তো এক ধাক্কায় ২০,০০০ টাকা অবধি কমে গিয়েছে।
2/5শুক্রবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আবার কমে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭০৯০ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে ৬৮৪৯ টাকা।
3/5১৮ ক্যারেট সোনার দাম ১৫৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৩,৭৬০ টাকায়। সেইসঙ্গে ১০০ গ্রামের দাম ১৫,৫০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫,৩৭,৬০০ টাকায়।
4/5এদিকে প্রতি কিলোগ্রাম রুপোর দাম ৪৫০০ টাকা কমে হয়েছিল ৯১৫০০ টাকা। এদিন কলকাতায় রুপো বিকিয়েছে ৯১৫০০ টাকায়।
5/5কলকাতা এবং মুম্বইয়ে এদিন পাকা এবং গয়নার সোনা বিকিয়েছে যথাক্রমে ৭১৬৭০ ও ৬৫৭০০ টাকা প্রতি দশ গ্রাম। ১৮ ক্যারেটের সোনা কিনতে দুই শহরে খরচ পড়েছে ৫৩৭৬০ টাকা।