BCCI | IPL 2024: অগোচরের নায়কদের জীবনে আচমকাই ধনবর্ষা! বিসিসিআইয়ের দরাজ পদক্ষেপে নেটপাড়ায় ঝড়

BCCI Announces Big Cash Reward For IPL Unsung Heroes: বিসিসিআইয়ের ঘোষণায় হৃদয় জয় করে নিল নেটপাড়ার

শুভপম সাহা | Updated By: May 28, 2024, 09:20 PM IST
BCCI | IPL 2024: অগোচরের নায়কদের জীবনে আচমকাই ধনবর্ষা! বিসিসিআইয়ের দরাজ পদক্ষেপে নেটপাড়ায় ঝড়
হৃদয় জিতল বিসিসিআই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম বাংলা ব্য়ান্ড 'মহীনের ঘোড়াগুলি'র বিখ্য়াত 'ভালোলাগে'র গানের কয়েক'টি লাইন মনে করিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কী সেই লাইনগুলি? 'যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে, শুধুই ফসল ফলায়, ঘাম ঝড়ায় মাঠে প্রান্তরে/ তখন ভালোলাগে না, লাগে না কোনও কিছুই/ সুদিন কাছে এসো, ভালো বাসি একসাথে সবকিছুই।' আর সুদিনের বার্তা দিলেন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Gautam Gambhir As Team India Next Coach: 'ডান ডিল'! গৌতম গম্ভীরই ভারতের কোচ, হটসিটে কেকেআর মেন্টর

জয় তাঁর এক্স হ্য়ান্ডেলে মঙ্গলবার লেখেন, 'আমাদের আগোচরের নায়কদের জন্য় একটা দারুণ টি-২০ মরসুম কাটল। অসাধারণ সব মাঠকর্মীরা নিরন্তর পরিশ্রম করে অসাধারণ পিচ উপহার দিয়েছে। যদিও আবহাওয়া অত্য়ন্ত প্রতিকূল ছিল। আমরা তাঁদের সাধুবাদ জানাই। যে গ্রাউন্সমেন ও কিউরেটররা আইপিএলের নিয়মিত ১০ ভেন্য়ুতে কাজ করেছেন, তাঁরা প্রত্য়েকে ২৫ লক্ষ টাকা করে পাবে। আরও তিনটি অতিরিক্ত ভেন্য়ুর মাঠকর্মীরা প্রত্য়েকে ১০ লক্ষ টাকা করে পাবে। ধন্য়বাদ আপনাদের নিষ্ঠা এই কঠোর পরিশ্রমকে।' জয়ের এই বার্তা ১.১ মিলিয়ন মানুষের কাছে গিয়েছে। ২১ হাজার মানুষ লাইক করেছেন।

আইপিএল ফাইনালে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ছিলেন বিসিসিআইয়ের শীর্ষ স্থানীয় ব্য়ক্তিরা। বোর্ড সভাপতি রজার বিনি থেকে সচিব জয় শাহ। রজার-জয়ই শ্রেয়স আইয়ারদের হাতে আইপিএল ট্রফি তুলে দিয়েছেন।

আরও পড়ুন: SRK Wristwatch In IPL 2024 Final: ৬০০০ কোটির মালিক তিনি, রাজার হাতঘড়ির দাম কত? দেশের কোনও CEO-র বেতনের দ্বিগুন!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.