FIFA World Cup 2022: স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করে বিশ্বকাপের মঞ্চে ফের শিরোনামে জাপান, ভিডিয়ো ভাইরাল

FIFA World Cup 2022: বিশ্বকাপের উদ্ধোধনী ম্যাচে কাতারকে ২-০ গোলে হারায় ইকুয়েডর। খেলা শেষ হতে না হতেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান সমর্থকরা। তবে ম্যাচ শেষ হওয়ার পরও গ্যালারিতে দেখা যায় একদল জাপানি ফুটবলপ্রেমীকে। তাঁরা অন্যান্য দর্শকের ফেলে যাওয়া আবর্জনা পরিষ্কার করছিলেন। এই ঘটনা চোখে পড়ে বাহরাইনের ইউটিউবার ওমর আল ফারুকের।

FIFA World Cup 2022: স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করে বিশ্বকাপের মঞ্চে ফের শিরোনামে জাপান, ভিডিয়ো ভাইরাল
Image Credit: খেলার শেষে আল বায়াত স্টেডিয়ামের গ্যালারি পরিস্কার করছেন একদল জাপানি। ছবি: টুইটার