বিশ্বকাপ ফুটবলে এখনও অংশগ্রহণের সুযোগ পায়নি ভারত। তবে ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপে কিন্তু খেলার আমন্ত্রণ পেয়েছিল আমাদের দেশ। শোনা যায় ভারত নাকি খেলতে যেতে রাজি হয়নি।
আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমের দাবি, লাউতারোর স্ত্রী তাঁর বোনকে নিয়ে একটি পার্টিতে গিয়েছিলেন। সেখানে তাঁর পানীয়ের সঙ্গে শক্ত মতো কিছু একটা গলায় চলে যায়। এরপর স্ত্রীকে নিয়ে সোজা হাসপাতালে ছুটতে হয় লাউতারোকে।
এমনিতে ক্লাব বিশ্বকাপ প্রতিবছরই হয়। তবে সেটা ছোট আকারে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মরক্কোয় এই প্রতিযোগিতার আসর বসবে। এত বছর সব মহাদেশের চ্যাম্পিয়ন দলকে নিয়ে মাত্র কয়েকদিন ধরে চলে এসেছে এই প্রতিযোগিতা। তবে তেমন জনপ্রিয়তা দেখা যায় নি।
স্যান্টোস পর্তুগালের ইতিহাসের সবচেয়ে সফল কোচের মধ্যে একজন। ২০১৪ সালে তিনি জাতীয় দলের দায়িত্ব নেন। তাঁর কোচিংয়েই ২০১৬ সালের ইউরো কাপ জেতে পর্তুগাল। রোনাল্ডো সেই দলের সদস্য ছিলেন।
প্রথমার্ধে ৩৪ মিনিটে জুলিয়ান আলভারেজের দৌলতে পেনাল্টি আদায় করে নেয় আর্জেন্টিনা। এগিয়ে এসে বল ধরতে গেলে আলভারেজের সঙ্গে ডমিনিক লিভাকোভিচ মৃদু ধাক্কা হয়। ওরসাতো সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান ক্রোয়েট গোলকিপারকে। সেখান থেকে নীল-সাদা জার্সিধারীদের এগিয়ে দিয়েছিলেন মেসি।
স্প্যানিশ দৈনিক 'মার্কা'-র দাবি, সেমি ফাইনাল জেতার পর ড্রেসিংরুমে এসে সেলিব্রেশনে মাতেন মেসিরা। সেই সেলিব্রেশনের ভিডিয়ো এখন ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে আর্জেন্টাইন সমর্থকদের গাওয়া এক গান গাইছে মেসি-আলভারেজরা।
গত শনিবার আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচ কভার করতে ওয়াল ছিলেন কাতারের লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে। তাঁর মৃত্যু নিয়ে বিতর্কের কারণ হল, কিছু দিন আগে কাতারের পুলিশের হাতে আটক হয়েছিলেন।
মহানাটকীয় ম্যাচ আর্জেন্টিনা জিতে যাওয়ার পর মাঠের কোনায় দাঁড়িয়ে উৎসব শুরু করে দিয়েছে। আর তারই মধ্যে রেফারি দৌড়ে গিয়ে কিনা বিজিত দলের প্লেয়ারকে হলুদ কার্ড দেখিয়েছিলেন! শেষ বাঁশির পর বিশ্বকাপের মঞ্চে হলুদ কার্ড আর হয়েছে কিনা জানা নেই। তবে লুসেল স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ১৮টি কার্ড নিশ্চয়ই কুখ্যাত রেকর্ড হয়ে থাকল।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দুই দলের ফুটবলাররা বার বার ঝামেলায় জড়িয়ে পড়েন। রেফারি একের পর এক হলুদ কার্ড দেখানোর কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একসময় আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের সদস্যরা ঝামেলায় জড়ান।
এমনিতে কাতারে কালোবাজারি নিষিদ্ধ। কিন্তু বিশ্বকাপের মঞ্চে ইউরোপের হাইভোল্টেজ এই ম্য়াচকে কেন্দ্র করে দোহার বিভিন্ন রাস্তায় চলছে কালোবাজারিদের রমরমা। অভিযোগ কেউ আবার ঝোপ বুঝে কোপ মারছে।
উপস্থিত সাংবাদিকরা সেই আচরণ দেখে হাঁ হাঁ করে ওঠেন। ভিনিসিয়াস নিজেও থমকে যান। তবে সেই কর্মীর মধ্যে কোনও তাপ-উত্তাপ দেখা যায়নি। কাঁধ ঝাঁকিয়ে তিনি নিজের আসনে বসে পড়েন। তবে বিড়ালের প্রতি তাঁর আচরণ তীব্র সমালোচিত হয়েছে।
কাতারের আবহাওয়া দফতর জানিয়েছে, ৭ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পূর্বদিকে ১১ থেকে ২৯ কিলোমিটার বেগে হাওয়া বইবে। কখনও কখনও দমকা বাতাসের বেগ ৪৬ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। সঙ্গে অঝোর বৃষ্টির আশঙ্কা রয়েছে।
ফের্নান্দো স্যান্টোস জানতেন তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বইবে। তবুও তিনি পরোয়া করেননি। জানতেন সোশ্যাল মিডিয়াতে তাঁকে ব্যাপক ট্রোল করবেন রোনাল্ডো অনুরাগীরা। তবুও কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন। তাঁর এই ফাটকা ছিল সুপার হিট।
এশিয়ার 'রেড ড্রাগন'-দের প্রথমার্ধেই চার গোল তুলে নিয়েছিল ব্রাজিল। প্রতিটি গোলেই নেচেছেন নেইমার-রিচার্লিসন–ভিনিসিয়াস জুনিয়র। তবে কিংবদন্তি রয় কিন সোজাসাপ্টা বলেছিলেন, নেইমারদের নাচ প্রতিপক্ষের জন্য অসম্মানজনক!
কোয়ার্টার ফাইনালে নেইমারদের প্রতিপক্ষ লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। ৯ ডিসেম্বর ভারতীয় সময় রাত ৮:৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল। একেক গোলের পর একেক ধরণের নাচ। এই রকম দশ রকমের নাচ নিয়ে নাকি সেলেকাওরা তৈরি হয়ে এসেছে। আমরা সাম্বা দেখেছি। কাতারে কার্নিভাল ব্রাজিল কোন পর্যায়ে নিয়ে যান সেটা দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল দুনিয়া।
২৯ মিনিটে হয়ে যাওয়া রিচার্লিসনের গোলটা ছিল ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। তিনি যে মেজাজে গোলটা করলেন, সেটা সম্ভবত এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা গোলই। ক্রস থেকে পাওয়া বল নিজের মাথায় তিনবার বাউন্স করিয়ে মার্কিনিওসকে পাস দিলেন। মার্কিনিওসের কাছ থেকে থিয়াগো সিলভার পা ঘুরে আবার রিচার্লিসনের পায়ে বল, গোলকিপার রিঅ্যাক্ট করার আগেই 'শট অন টার্গেট'।
শনিবার এমআরআই করার পরেই জানা যায় দু'জনের চোটের অবস্থা খুব একটা ভালো নয়। জেসুস ফরোয়ার্ডে খেলেন। টেলেস ডিফেন্সের ফুটবলার। অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই আর্সেনালে খেলা জেসুসকে।
নেইমার-থিয়াগো সিলভাদের হাঁড়ির খবর সামনে আনার জন্য ব্রাজিলের এই ক্রীড়া সাংবাদিক কাতারে এসেছেন। কাতারে পা রাখার পর থেকেই তাঁকে ফলো করা হচ্ছে।
খেলার বয়স তখন ৬৬ মিনিট। সেই সময় স্কোরলাইন ১-১। রোনাল্ডোর পরিবর্ত নামানোর সিদ্ধান্ত নেন কোচ ফের্নান্দো স্যান্টোস। দক্ষিণ কোরিয়ার ফুটবলার চো গে সুং সেই সময় দাবি করেন, ধীর গতিতে মাঠ ছাড়ছিলেন সি আর সেভেন। সাধারণত ফুটবলার পরিবর্তনে এত সময় লাগে না। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন পর্তুগীজ মহাতারকা।
ব্রাজিলের অন্ধ সমর্থক সাফারানির জন্ম প্যালেস্টাইনে হলেও পরিবার নিয়ে থাকেন জর্ডনে। এমন একটা মানবিক রুপ সমাজের সামনে তুলে ধরার পরেও, সাফারানি হয়তো স্বপ্নেও ভাবেননি যে, তিতে তাঁর সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকবেন।
সৌদি আরবের কাছে মেসির গোলে এগিয়ে থাকলেও, ২-১ ব্যবধানে নিজেদের প্রথম ম্যাচ হেরেছিল আর্জেন্টিনা। এরপর মেক্সিকো এবং পোল্যান্ডকে (পড়ুন, ২-০) হারিয়ে নক আউটে জায়গা করে নিয়েছে দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল।
২০১৮ বিশ্বকাপে সেমিফাইনালে খেলা বেলজিয়াম প্রথম রাউন্ড থেকে সর্বশেষ বিদায় নিয়েছিল ১৯৯৮ সালে। রাশিয়ায় তৃতীয় হওয়ার আগে ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল দেশটি। আহমেদ বিন আলী স্টেডিয়ামের ম্যাচটিতে নামার আগেই নিজেদের পথটা কঠিন করে তুলেছিল বেলজিয়াম।