ইডেন টেস্টে ভারতীয় দলে ফিরতে পারেন গম্ভীর!

হঠাত্‍ করেই আবার ভারতীয় টেস্ট দলের জার্সি গায়ে উঠতে পারে কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভীরের! হ্যাঁ, ঠিকই পড়লেন। কারণ, লোকেশ রাহুলের চোট। কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে হ্যামস্টিংয়ে চোট পান কেএল রাহুল। তাই তিনি পরে ফিল্ডিংও করতে পারেননি। তাঁর জায়গায় ফিল্ডিং করেন ওই টেস্টের দ্বাদশ ক্রিকেটার শিখর ধাওয়ান। লোকেশ রাহুল ইডেন টেস্টে খেলতে পারবেন না।
ইডেন টেস্টে ভারতীয় দলে ফিরতে পারেন গম্ভীর!