২ কোটি ৮০ টাকায় তাঁকে ঘরে ফিরিয়েছিল ডেয়ারডেভিলসরা। ব্যর্থ হওয়ার কারণে সেই টাকা ফিরিয়েছিলেন গৌতি।
ভারত তো বটেই বিশ্ব ক্রিকেটেও এই ঘটনা বিরল, যেখানে প্রথম একাদশ থেকে নিজেকে নিজেই ছেঁটে ফেলছেন তারকা ক্রিকেটার।
একটা দলের নাম্বার ওয়ান বোলার যখন সেরা ব্যাটসম্যানের ভূমিকা ধারাবাহিকভাবে নিতে থাকে, তখন যা হওয়ার তাই হল। দশম আইপিএলের প্লে অফ খেলা নিশ্চিত করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। কথা যখন দলের হচ্ছে, তখন অবদান তো সকলেরই। জানা কথা। স্বীকৃত সত্যি। তবুও, দলগত খেলায় কোনও কোনও ব্যক্তিগত পারফরম্যান্স এতটাই উচ্চমানের হয়ে থাকে যে, তাঁদের কথাও আলাদা করে বলে যেতে হয়। এটাও চিরসত্য। প্রমাণিত। হাজারো উদাহরণ। এবার কেকেআরের হয়ে সেই ভূমিকাটাই যেন নিলেন সুনীল নারিন। রহস্য বোলার দশম আইপিএলে কেকেআরে র হয়ে যেন আরও রহস্যজনক ব্যাটসম্যান। যে রহস্য ভেদ করার কোনও আকাঙ্খা থাকবে না। শুধু থাকবে, ওই রহস্যে মুগ্ধ হতে। ওই রহস্যের ঘূর্ণিঝড়ের বহুভূজে হারিয়ে যেতে। ঠিক এমনই অবস্থা এখন কেকেআর সমর্থকের।
প্রথমে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পর্যুদস্ত করে হারানো। তারপর পুনেতে গিয়ে রাইজিং পুনে সুপারজায়ান্টকে হেলায় হারিয়ে দিয়ে আসা। দশম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে রোখা যাচ্ছে না। আট ম্যাচ খেলে, তার ছ'টিতে জিতে এই মুহূর্তে গৌতম গম্ভীরের দল লিগের পয়েন্ট টেবলে এক নম্বর দল।
এবারের আইপিএলে আজই অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে গৌতম গম্ভীরদের প্রতিপক্ষ সুরেশ রায়নার গুজরাট লায়ন্স। দুদলেরই অন্যতম দুই সেরা অস্ত্র খেলবেন না এই ম্যাচে চোটের জন্য। গুজরাট পাবে না রবীন্দ্র জাদেজাকে। আর কলকাতা পাবে না উমেশ যাদবকে। গত বছর দু'বার মুখোমুখি লড়াইতে দু'বারই লায়ন্সের কাছে হারতে হয়েছিল কেকেআরকে। রাজকোটের মাঠে এবার তাই সম্মানের ম্যাচে জিততে মরিয়া নাইটরা। সম্ভাব্য একাদশ দু'দলের কী হতে পারে দেখে নিন এক ঝলকে।
মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেটের শেষ ১০ বছরের এই দুই তারকার সম্পর্কটা কতটাই দূরত্বের তা, যেকোনও ক্রিকেটপ্রেমী জানেন। কেউ কেউ তো বলেন, গম্ভীরের দল থেকে বাদ পড়ার কারণও ধোনি। কিন্তু গৌতম গম্ভীর এবার প্রকাশ্যে এই বিষয়ে মুখ খুললেন। এবং বোঝাই গেল, তিনি খানিকটা বিতর্ক এড়িয়ে গিয়ে ভালো ভালো কথা বললেন। অবশ্য দুজনের মধ্যে লড়াই নেই বললেও, স্বীকার করে নিলেন যে, মতপার্থক্য আছে। ফেসবুকে এই প্রথমবার লাইভ চ্যাটে বসেছিলেন গৌতম গম্ভীর। সেখানেই তাঁকে এক ভক্ত প্রশ্ন করেন, ধোনি এবং তাঁর সম্পর্ক নিয়ে।
গৌতম গম্ভীরের জাতীয় দলের কেরিয়ার কী শেষ? পাঁচ টেস্টের সিরিজের শেষ তিনটি ম্যাচে গম্ভীরকে বাদ দেওয়ার পর প্রশ্নটা আরও প্রাসঙ্গিক হয়ে গেল। ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টে খারাপ পারফরম্যান্স, আর লোকেশ রাহুল চোট পেয়ে ফেরার পর গম্ভীর বিশাখাপত্তনাম টেস্টে প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন।
রাজকোটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের তিন তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন। জো রুট, মইন আলি এবং বেন স্টোকস। এবার সেই একই পথের দিকে এগোচ্ছে ভারতও। বিরাট কোহলির দলের হয়ে প্রথম সেঞ্চুরিটা করেছেন চেতেশ্বর পূজারা। এরপর সেঞ্চুরি করলেন মুরলী বিজয়ও।
গতকাল ২৮ রানে অপরাজিত ছিলেন গৌতম গম্ভীর। এদিন অবশ্য তার সঙ্গে মাত্র ১ রান জুড়েই আউট হয়ে গেলেন। স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লু আউট হয়ে ২৯ রানে প্যাভিলিয়নে ফিরলেন ভারতীয় দলের এই ওপেনার। টেস্টে গৌতম গম্ভীরের এলবিডব্লু হয়ে আউট হওয়ার ঘটনা বেড়েই চলেছে। মোট ৯৮ টি টেস্ট ইনিংসে ব্যাট করতে নেমে গম্ভীর এলবিডব্লু আউট হয়েছেন ২৫ বার! অর্থাত্ শতাংশের বিচারে ২৫.৫১ শতাংশ ক্ষেত্রেই টেস্ট ইনিংসে গম্ভীর এলবিডব্লু আউট হন।
ভারত - নিউজিল্যান্ড সিরিজ শেষ হয়ে যাচ্ছে আজই। তবে, ক্রিকেটের কোনও বিশ্রাম নেই। ভারতীয় ক্রিকেটারদেরও কোনও বিশ্রাম নেই। কারণ, নিউজিল্যান্ড চলে গেলেই বাংলাদেশ থেকে ভারতে চলে আসবে ইংল্যান্ড। শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ। আর সেই সিরিজে নিজের জায়গা পাকা করতে নিঃশব্দে নিজের কাজটা করে চলেছেন ভারতীয় দলের ওপেনার গৌতম গম্ভীর। রঞ্জি ট্রফির ম্যাচে ওড়িশার বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেললেন দিল্লির অধিনায়ক গৌতম গম্ভীর। ২৩২ বলে খেললেন ১৪৭ রানের ঝকঝকে ইনিংস।
২৬ মাস। কত কিছু ঘটে গিয়েছে এর মধ্যে। কত কিছু বদলে গিয়েছে। কিন্তু জেদ, প্রতিভা আর পরিশ্রমকে সম্বল করে কঠিন কাজটা করে ফেললেন গৌতম গম্ভীর। অবশেষে ফের জাতীয় দলের জার্সিতে ব্যাট করতে নামলেন গম্ভীর। শুরু থেকেই বেশ আক্রমণাত্মক মেজাজে খেলছেন দিল্লির এই তারকা ব্যাটসমন্যান। এখনও পর্যন্ত ১৬ রানের ইনিংসের মধ্যেই মেরেছেন ২টো ছ্ক্কা।
হঠাত্ করেই আবার ভারতীয় টেস্ট দলের জার্সি গায়ে উঠতে পারে কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভীরের! হ্যাঁ, ঠিকই পড়লেন। কারণ, লোকেশ রাহুলের চোট। কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে হ্যামস্টিংয়ে চোট পান কেএল রাহুল। তাই তিনি পরে ফিল্ডিংও করতে পারেননি। তাঁর জায়গায় ফিল্ডিং করেন ওই টেস্টের দ্বাদশ ক্রিকেটার শিখর ধাওয়ান। লোকেশ রাহুল ইডেন টেস্টে খেলতে পারবেন না।
গৌতম গম্ভীরের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির লাগল বলে। শুরুটা অবশ্য করলেন গৌতম গম্ভীরই। এখনও ব্যাট চালাননি ধোনি। শোনা যায় গম্ভীরের ভারতীয় দল থেকে বাদ পড়ার কারণ নাকি মহেন্দ্র সিং ধোনিই। ক্যাপ্টেন কুলের পছন্দের তালিকায় ছিলেন না দিল্লির গোতি। তাই আস্তে আস্তে তাঁকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। সেই রাগ থেকেই হোক অথবা দলীপে দুর্দান্ত খেলেও দলে সুযোগ না পাওয়ার ক্ষোভেই হোক বোমাটা শুরুতে ফাটালেন কেকেআরের অধিনায়ক।
দলীপ ট্রফিতে তাঁর মোট রান তিনশো কুড়ি। প্রতি ইনিংসে গড়ে আশিরও বেশি রান করেছেন। তাঁর নেতৃত্বেই দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া ব্লু। তবুও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ব্রাত্য গৌতম গম্ভীর। নির্বাচকদের সিদ্ধান্তকে ঘিরে উঠেছে বিতর্কও। কিন্তু হতাশ নন গম্ভীর। বিতর্ক এড়িয়ে গিয়েছেন দিল্লির এই ব্যাটসম্যান।বরং, গৌতম গম্ভীর চাইছেন নিজের কাজটা ঠিক করে, করে যেতে।
আপনি খুব ক্রিকেটভক্ত? আইপিএলের কোনও খেলা মিস করেননি? অথবা, টেস্ট হলে টেস্ট, একদিনের ম্যাচ হলে একদিনের ম্যাচ অথবা টি২০, কিছুই বাদ রাখেন না কখনও? ক্রিকেট হলেই গোগ্রাসে গেলেন? তাহলে আপনার জন্য একটা মজার তথ্য দিই। ভালো লাগবে।
তিনি মহেন্দ্র সিং ধোনি। অধুনা আন্তর্জাতিক ক্রিকেটের সেরা ফিনিশার। তথ্য, পরিসংখ্যান, ধারাবাহিকতা সব তাঁর হয়েই কথা বলে। কিন্তু সবকিছুরই পরিবর্তন হয় এই পৃথিবীতে। তাই আচ্ছে দিন ধোনির থেকে এখন বেশ খানিকটা দূরেই বিরাজ করছে। ধোনি এখন ডুবে বেজায় খারাপ দিনের স্রোতের মাঝে।
গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের জয় নিশ্চয়ই খুব উপভোগ করেছেন। নাইটরা এখন আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষ স্থানেও রয়েছে।
মহেন্দ্র সিং ধোনি মানেই রেকর্ড।তিনি ক্রিকেট মাঠে নামলেই নড়েচড়ে বসতে হয় পরিসংখ্যানবিদদের। গতকালও আইপিএলে ম্যাচ ছিল রাইজিং পুনে সুপারজায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। সেই ম্যাচে জিতেছে তো গম্ভীরের নাইট রাইডার্স। কিন্তু রেকর্ড করে বসে আছেন মহেন্দ্র সিং ধোনি!