ঠোঁটটি এক্কেবারে থেঁতলে গিয়েছে বলে খবর।
সোমবার ঝুলনের গোড়ালির এমআরআই স্ক্যান করা হয়। আপাতত দু'সপ্তাহের বিশ্রাম। চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার ঝুলন গোস্বামী।
গোঁড়ালিতে চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। অ্যাডিলেড ওভালে তাঁর নেতৃত্বেই ৪-১ ব্যাবধানে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ জিতল অস্ট্রেলিয়া। কিন্তু ভালো খবরের পাশাপাশি অজি ক্রিকেটপ্রেমীদের জন্য থাকলো খারাপ খবরও।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে অনিশ্চিত হয়ে পড়লেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। কাঁধের চোটের কারনে দুদিন আগে হার্দিক ছিটকে যান ভারতীয় টেস্ট দল থেকে। বিসিসিআই-এর মেডিক্যাল টিম জানিয়েছে হার্দিকের ডান কাঁধের হাড়ে চিড় ধরেছে। তাকে অন্ত ছয় সপ্তাহ বিশ্রাম নিতে হবে। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও হার্দিক পান্ডিয়ার খেলার সম্ভবনা কম। উল্লেখ্য মোহালিতে নেট প্র্যাকটিসের সময় বল সরাসরি হার্দিকের কাঁধে লাগায় চোট পেয়েছিলেন ভারতের এই অলরাউন্ডার।
ভারত ইংল্যান্ড সিরিজে প্রথমবারের জন্য টেস্ট দলে ডাক পেয়েছেন। কিন্তু নানা কারনে অভিষেকটা পিছিয়ে যাচ্ছে হার্দিক পাণ্ডিয়ার। মোহালি টেস্টের আগে কাঁধে চোট পেয়ে বাকি টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি। চোটের কারণে আপাতত বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে পাণ্ডিয়াকে। সবমিলিয়ে চোট -আঘাত ঘিরে ভারতীয় দলের অস্বস্তি বেড়েই চলেছে। ওপেনার কেএল রাহুলকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। পুরনো চোটের কারণে শেষ মুহূর্তে মোহালি টেস্টে বাদ পড়েন রাহুল।
তিনি ভারতকে সবথেকে বেশি টেস্ট জেতানো ক্রিকেটার। তিনি এমন ভারতীয় বোলার যাঁর, টেস্টে ৫০০ উইকেট রয়েছে। সেই অনিল কুম্বলে এখন ভারতীয় দলের কোচ। তাঁর কোচিংয়ে ইতিমধ্যেই সাফল্য পাওয়া শুরু করেছে টিম ইন্ডিয়া। দেশের ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, কুম্বলে ঠিক নতুন কিছু করবেন। যাতে লাভবান হবে ভারতীয় ক্রিকেট।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করুন, আপনার দেখা সেরা পেস বোলার কে? সৌরভ হয়তো একবারে তাঁর নাম নেবেন না। কিন্তু তালিকায় দু-চারটে নাম বলার পর অবশ্যই নেবেন তাঁর নাম। হ্যাঁ, তাঁর নাম বলতে, জেমস অ্যান্ডারসনের নাম। ইংরেজ এই বোলারের প্রশংসা করেন না এমন ক্রিকেটপ্রেমী বিরল। সেই জেমস অ্যান্ডারসনের চোট ছিল।
হঠাত্ করেই আবার ভারতীয় টেস্ট দলের জার্সি গায়ে উঠতে পারে কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভীরের! হ্যাঁ, ঠিকই পড়লেন। কারণ, লোকেশ রাহুলের চোট। কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে হ্যামস্টিংয়ে চোট পান কেএল রাহুল। তাই তিনি পরে ফিল্ডিংও করতে পারেননি। তাঁর জায়গায় ফিল্ডিং করেন ওই টেস্টের দ্বাদশ ক্রিকেটার শিখর ধাওয়ান। লোকেশ রাহুল ইডেন টেস্টে খেলতে পারবেন না।
সিরিজ শুরুর আগেই চোটের জন্য নিউজিল্যান্ড দল থেকে ছিটকে গিয়েছিলেন টিম সাউদি। তার ফলও হাতে নাতে টের পেয়েছে কিউয়িরা। প্রথম টেস্টে প্রায় অসহায়ভাবে আত্মসমর্পন করতে হয়েছে কেন উইলিয়মসনের দলকে। ভারত তার ৫০০ তম টেস্টে জয় পেয়েছে ১৯৭ রানে। এরই মাঝে ফের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে।
চোটের জন্য আসন্ন ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন টিম সাউদি। এতে ভারতের লাভ হল অনেকটাই। আর মারাত্মক বেকায়দায় পড়ল কিউযি শিবির। এর কারণ, শুধু এই নয় যে, টিম সাউদি বড় নাম। দীর্ঘদিন ধরে খেলছেন। এই নিউজিল্যান্ড দলের পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেন তিনিই। এর বাইরেও রেকর্ড বা পরিসংখ্যান বলছে, ঠিক কতটা বেকায়দায় কিউযি শিবির, সাউদির জন্য। কারণ, ভারতের বিরুদ্ধে টেস্টে টিম সাউদির পারফরম্যান্স কিউয়িদের মধ্যে সর্বকালের বিচারে তৃতীয়।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে খুবই খারাপ খবর নিউজিল্যান্ডের জন্য। আর ভালো খবর ভারতের জন্য (অবশ্য কোনও খেলোয়াড় চোট পেলে তা অন্যের ভালো হতে পারে না)। কারণ, গোটা টেস্ট সিরিজেই খেলতে পারবেন না নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি! হ্যাঁ, চোটের জন্যই আসন্ন সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন ম্যাট হেনরি।
লিওনেল মেসিকে নিয়ে চিন্তা বাড়াল বার্সেলোনার। কুঁচকির চোটের কারণে মাঠের বাইরে থাকতে হতে পারে ক্যাটালিয়ান্স ক্লাবের সেরা তারকাকে। এই চোটের কারণেই মঙ্গলবার ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে দেশের হয়ে খেলতে পারছেন না এলএম টেন। রবিবার তাই বার্সেলোনায় ফিরে এসেছেন ফুটবলের যুবরাজ। কয়েকদিনের মধ্যে মেসির চোটের জায়গায় MRI করানো হবে।
দেশ জুড়ে যখন পিভি সিন্ধুর অলিম্পিকে রুপো জেতা নিয়ে উচ্ছ্বাস ও অনন্দ ঠিক তখনই দীর্ঘ সময়ের জন্য কোর্টের বাইরে চলে গেলেন সাইনা নেওয়াল। হাঁটুর অস্ত্রপচার হওয়ায় অন্তত চার মাস কোর্টের বাইরে থাকতে হতে পারে ভারতের এই শাটলারকে। শনিবার সকালেই মুম্বইয়ের হাসপাতালে সাইনার হাঁটুর অস্ত্রপচার হয়। চিকিতসকরা জানিয়েছেন সাইনাকে তিন থেকে চার মাস বিশ্রামে থাকতে হবে।
দীপা কর্মকার।ভারতীয় এই জিমন্যাস্টের এটাই প্রথম অলিম্পিক। তারউপর পদক জয়ের হাতছানি। রবিবার রাত ১১.১৫ মিনিটে পদক জয়ের লক্ষ্যে নামবেন।অলিম্পিকের ইতিহাসে ভারতের প্রথম জিমন্যাস্টিক্সে পদকের জন্য দেশবাসী তাকিয়ে আছে দীপার দিকে।এই চাপে নার্ভাস নন দীপা।বরং ভিলেজের পরিবেশ তাঁকে আরও মোটিভেট করছে বলে দাবি দীপা কর্মকারের।
ইবিজায় ছুটি কাটানোর ফাঁকেই হাঁটুর চোটের সুশ্রষা করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো জেতার পর সপরিবারে ইবিজায় ছুটি কাটাচ্ছেন সিআরসেভেন। তবে তার মধ্যেও হাঁটুর চোট সারাতে ব্যস্ত তিনি। ইউরো ফাইনালে হাঁটুতে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। মনে করা হচ্ছে মাঠে ফিরতে বেশ কয়েকমাস লেগে যেতে পারে বিশ্বফুটবলের সেরা তারকাকে। ইবিজায় ছুটি কাটানোর সময়ও হাঁটুতে কালো ট্র্যাপ পরে থাকতে হচ্ছে রোনাল্ডোকে।
ক্রিকেটারদের চোটাঘাত কতটা তা নির্ধারনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে অনুসরণ করতে চলেছে বিসিসিআই। এই কাজের জন্য নয়া ডিজিটাল সিস্টেম চালু করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সারা বছর এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে ভারতীয় ক্রিকেটারদের চোটাঘাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। সঙ্গে সঙ্গে তার চিকিত্সাও চলবে। বিশেষ করে পেস বোলারদের চোটাঘাত কমাতে এই ডিজিটাল সিস্টেম খুব কার্যকরী হবে বলেই মত বিসিসিআই কর্তাদের।
পর্তুগালের হয়ে ইউরো কাপ জেতার মাঝেই খারাপ খবর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য। বাঁ হাটুর চোটের জন্য চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে সিআর সেভেনকে। এমনই আশঙ্কা করছেন চিকিতসকরা। ইউরোর মেগা ফাইনালে প্রথমার্ধে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন পর্তুগালের সেরা তারকা। তখনই মনে করা হয়েছিল এই গোলমেশিনের চোটটা গুরুতর। তবে এখন মনে হচ্ছে রোনাল্ডোর বাঁ হাঁটুর চোট যতটা আশঙ্কা করা হয়েছিল তার থেকেও বেশি।
ফ্রান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে সমস্যায় জার্মানি। চোটের কারণে বাকি ইউরো থেকে ছিটকে গেলেন মারিও গোমেজ। ইতালি ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তারকা এই স্ট্রাইকারকে। হাসপাতালে চোট পরীক্ষার পর দেখা যায় গোমেজের চোট বেশ গুরুতর। ফলে বাকি টুর্নামেন্টে আর খেলা হবে না মারিও গোমেজের। তারকা স্ট্রাইকারের না থাকা যে দলের পক্ষে বড় ধাক্কা তা মেনে নিচ্ছেন জার্মানি দলের কোচ জোয়াকিম লো-ও।
সোমবার ভোরে কোপার মেগা ফাইনালের আগে চোট সমস্যায় আর্জেন্টিনা শিবির। মেগা ফাইনালে ঘোরতর অনিশ্চিত তারকা মিডফিল্ডার অ্যাঞ্জেল দি মারিয়া। পানামা ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল প্যারিস সেন্ট জার্মেইনের এই মিডফিল্ডারকে। তারপর থেকে আর মাঠে নামা হয়নি দি মারিয়ার। বৃহস্পতিবার অনুশীলনে নামলেও তা শেষ না করেই উঠে যেতে হয় তারকা মিডফিল্ডারকে। ফলে মনে করা হচ্ছে যে বিশ্বকাপের ফাইনালের মতই কোপা ফাইনালেও দি মারিয়াকে ছাড়াই নামতে হবে আর্জেন্টিনাকে।
ক্রিকেট মাঠে ফের অঘটন। মারাত্মক চোট মাথায়। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার ভিক্টোরিয়ার বিপর্যয়ে নেমে ভালোই ব্যাট করছিলেন শুভ। আবাহনীর তাসকিন-আবুল হাসানের শর্ট বলগুলিও সামলেছেন অনায়াসেই। কিন্তু ২৫তম ওভারে হল দুর্ঘটনা। তাসকিনের একটি শর্ট বল না খেলে ছেড়ে দিয়েছিলেন শুভ। কিন্তু বলটি আসে অনেকটা নিচু হয়ে। বলে চোখ রেখে শুভও চেষ্টা করেছেন যতটা সম্ভব নিচু হতে তবুও পারেননি এড়াতে। বল আঘাত করে হেলমেটের ঠিক নিচে তার ঘাড়ের ডানপাশে।
গোল করেই চলেছেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন। নাপোলির হয়ে ইতালীয় সিরি আ-তে নজির গড়ার পর দেশের জার্সিতেও গোল পেলেন তিনি। হিগুয়েনের গোলেই কোপার প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা। ক্লাব আর দেশ মিলিয়ে গত চারটে ম্যাচে সাত গোল করা হয়ে গেল হিগুয়েনের। ম্যাচের শুরু থেকেই আগাগোড়া দাপট দেখায় জেরার্ডো মার্টিনোর দল। ওটামেন্ডি গোলের সহজ সুযোগ নষ্ট না করলে সাতাশ মিনিটেই লিড নিয়ে নিতে পারত আর্জেন্টিনা। বিরতির আগেই দুরন্ত গোলে মেসিদের এগিয়ে দেন হিগুয়েন। তবে আর্জেন্টিনার জয় অনেকটাই ঢাকা পড়ে যায় মেসির চোটে। কোমরে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনীয় সুপারস্টারকে। টানা ছয় ম্যাচে অপরাজিত থেকে কোপায় নামছে আর্জেন্টিনা।