একদিনের ম্যাচের সিরিজে ইংল্যান্ড দলের সঙ্গে পরে যোগ দেবেন রুট
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ। তার আগে ভালো খবর ভারতের জন্য। ভালো খবর ইংরেজ ব্যাটসম্যান জো রুটের জন্যও। কিন্তু খারাপ না হলেও খানিকটা সমস্যায় তো পড়বেই ইংল্যান্ড। কারণ, ইংল্যান্ড দলের সঙ্গে সম্ভাবত, একটু পরের দিকেই যোগ দেবেন জো রুট। কারণ, তাঁর স্ত্রী ক্যারি কটেরেল তাঁদের প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। এই অবস্থায়, দলের সঙ্গে একটু পরের দিকেই যোগ দেবেন রুট।
Updated By: Jan 3, 2017, 02:49 PM IST
LIVE