Mesut Ozil | Cristiano Ronaldo: এক পোস্টে রোনাল্ডোর সমালোচকদের ধুয়ে মুছে সাফ করে দিলেন তাঁর বন্ধু ওজিল

Mesut Ozil | Cristiano Ronaldo: এক পোস্টে রোনাল্ডোর সমালোচকদের ধুয়ে মুছে সাফ করে দিলেন ওজিল।  

শুভপম সাহা | Updated By: Dec 9, 2022, 08:23 PM IST
Mesut Ozil | Cristiano Ronaldo: এক পোস্টে রোনাল্ডোর সমালোচকদের ধুয়ে মুছে সাফ করে দিলেন তাঁর বন্ধু ওজিল
রিয়ালের জার্সিতে রোনাল্ডো-ওজিল

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ২০০৯-২০১৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদে (Real Madrid) খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সাদা জার্সিতে খেলেই তিনি হয়েছেন ফুটবল গ্রহের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। সিআর সেভেন ২০১০-২৩ পর্যন্ত পাশে পেয়েছেন জার্মান মিডফিল্ডার মেসুট ওজিলকে (Mesut Ozil)। মাঠে দুয়ের বোঝাপড়া ও বন্ধুতা ছিল সেসময় আলোচনার বিষয়। ওজিল বলে বলে গোল করাতেন রোনাল্ডোকে দিয়ে। এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দুরন্ত ফুটবল উপহার দিয়েছিলেন। হাসি-কান্না, ঘাম-রক্ত মেখে জিতে নিয়েছিলেন লা-লিগা (La Liga), কোপা দেল রে (Copa del Rey), সুপারকোপা দে এসপানা (Espana)। সম্প্রতি রোনাল্ডো অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। একাধিক বিতর্ক যেন তাঁর ছায়াসঙ্গী হয়ে গিয়েছে। এমন সময় রোনাল্ডো ফের ওজিলের কাঁধটা পেলেন। শুক্রবার সন্ধ্যায় ওজিল ফেসবুকে করলেন আগুনে পোস্ট। রোনাল্ডোর সমালোচকদের ধুয়ে মুছে সাফ করে দিলেন জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা। যিনি এই মুহূর্তে খেলছেন ইস্তানবুলের ক্লাবের হয়ে। 

Add Zee News as a Preferred Source

 
ওজিল সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'রোনাল্ডোকে নিয়ে প্রেসের ক্রমাগত নেগেটিভিটি দেখছি। মিডিয়া শুধু ক্লিক করার জন্য ব্যস্ত। ওদিকে যেসব ফুটবল পণ্ডিতদের আর কেরিয়ার নেই, তারা বড় নামের সঙ্গে নিজেদের জুড়ে নজরে থাকতে চায় এবং রোনাল্ডোকে খারাপ দেখাতে চায়। রোনাল্ডো সদ্য ৩৮ বছরে পা দেবে। ও প্রতি মরসুমে এখন আর ৫০ গোল করে না বলেই লোকে অবাক হচ্ছে? প্রতিটি ফুটবল ফ্যান অত্যন্ত খুশি যে, তারা রোনাল্ডোর থেকে ২০ বছর ধরে বিশ্বমানের ফুটবল দেখে আসছে। আমার মনে হয় না নতুন প্রজন্মের কেউই রোনাল্ডোর পরিসংখ্যান ফের স্পর্শ করতে পারবে বলে। ও নিজের ক্যাটাগরিতে গোট। সকলেরই আরও বেশি সম্মান করা উচিত সেই মানুষটিকে, যে খেলার ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ অ্যাথলিট। ' ওজিল এদিন বুঝিয়ে দিলেন যে, রোনাল্ডো তাঁর হৃদয়ের ঠিক কোন জায়গায় বিচরণ করেন। পাশাপাশি সমালোচকদেরও বুঝে নিলেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.