Karim Benzema: অতীত রিয়াল মাদ্রিদ, প্রত্যাশামতোই আল ইতিহাদে সই করলেন করিম বেঞ্জেমা

২০০৯ সালে লিওঁ থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন বেঞ্জেমা। লস ব্লাঙ্কোসের হয়ে খেলেছেন ৬৪৭টি ম্যাচ। তাঁর নামের পাশে লেখা ৩৫৩টি গোল। ১৬৫টি গোলের নেপথ্যে তিনি। বেঞ্জেমাই ক্লাবের সর্বকালের দ্বিতীয় সেরা গোলদাতা। তাঁর ঝুলিতে বহু ট্রফি। এমনকী এই রিয়ালে থাকাকালীনই ব্যালন ডি’অর পুরস্কার উঠেছে তাঁর হাতে। এই দীর্ঘ পথচলায় এবার ইতি টানলেন তিনি।

Karim Benzema: অতীত রিয়াল মাদ্রিদ, প্রত্যাশামতোই আল ইতিহাদে সই করলেন করিম বেঞ্জেমা
Image Credit: আল ইতিহাদের জার্সি হাতে নিয়ে পোজ দিচ্ছেন করিম বেঞ্জেমা। Source: Bureau