দু'জনের কাছেই বার্সা এখন অতীত। প্যারিস সাঁ জাঁ ছেড়ে 'এল এম টেন'-এর (LM 10) নতুন ঠিকানা এখন ইন্টার মায়ামি (Inter Miami)। সেখানে আবার বার্সেলোনার প্রাক্তন ফুটবলার সের্জিও বুস্কেটস ও জর্ডি আলবাও যোগ দিয়েছেন। অন্যদিকে সুয়ারেজ ব্রাজিলের অন্যতম ক্লাব গ্রেমিও-তে (Gremio) খেলছেন।
শুধু আল হিলাল নয়। এমবাপেকে নিতে ঝাঁপিয়েছে স্পেনের রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা,ইংল্যান্ডের টটেনহ্যাম, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইতালির ইন্টার মিলানও। কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপে এখন বিশ্ব ক্লাব ফুটবলের কোহিনুর হয়ে গিয়েছেন। যদিও পিএসজি জানিয়েছে তারা নিজের থেকে ছাড়বে না ফরাসি তারকাকে।
পিএসজি-র সবদিকেই লোকসান। সেই লোকসান এড়াতে ফ্রান্সের ক্লাবটি এবার নতুন ফন্দি এঁটেছে। এমন একটি চুক্তির প্রস্তাব এমবাপেকে দেওয়া হয়েছে যা এককথায় অবিশ্বাস্য। ফরাসি সংবাদমাধ্যম সূত্রের খবর, ফ্রান্সের ক্লাবটি এমবাপেকে ধরে রাখতে টানা ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে তাঁকে। টাকার অঙ্কটাও অবিশ্বাস্য।
গত ১৯ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। তারপর থেকে আর মাঠেই নামতে পারেননি এই ব্রাজিলিয়ান। প্রায় পাঁচমাস মাঠের বাইরে তিনি। এটাই তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় বিরতি।
অবশেষে পরিবারকে সঙ্গে নিয়ে আমেরিকায় (America) পা রাখলেন মেসি। সব ঠিকঠাক থাকলে, আগামী রবিবার অর্থাৎ ১৬ জুলাই, ইন্টার মায়ামি সরকারি ভাবে পরিচয় করিয়ে দেবে মেসির সঙ্গে। শোনা যাচ্ছে, ইন্টার মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি হয়েছে 'এলএম টেন'-এর। মেসিকে বরণ করে নিতে তৈরি ইন্টার মায়ামি।
একাধিক বিদেশি সংবাদমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি ক্রেনে করে উপরে উঠে মেসির ম্যুরালে রং লাগাচ্ছেন কয়েকজন। আর তাঁদের কাজ খতিয়ে দেখছেন প্রাক্তন ফুটবল তারকা।
একাধিক বিদেশি সংবাদমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি ক্রেনে করে উপরে উঠে মেসির ম্যুরালে রং লাগাচ্ছেন কয়েকজন। আর তাঁদের কাজ খতিয়ে দেখছেন প্রাক্তন ফুটবল তারকা।
ইন্টার মায়ামি যদি মেসি-বুস্কেটস-আলবা ও র্যামোসকে সই করায়, তাহলে রীতিমতো আলোড়ন তৈরি হবে মেজর লিগ সকারে। ইংল্যান্ডের প্রাক্তন তারকা ডেভিড বেকহ্যাম ইন্টার মায়ামি ক্লাবের সহকারী মালিক। বেকহ্যামের সঙ্গে দুই মরসুম রিয়ালে খেলেছেন র্যামোস।
ফরাসি প্রসিকিউটর অফিস বলছে, হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিসের একাধিক কর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। গার্ডিয়ানে প্রকাশিত এক ভিডিয়োতে দেখা গিয়েছে, দুজন পুলিস আধিকারিক একটি মার্সিডিস এএমজি গাড়ির পাশে দাঁড়ানো।
শুভমনের বিদেশে ঘুরে বেড়ানো একেবারেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। কেন ঘুরে বেড়াচ্ছেন? সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে শুধু শুভমন নন, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিও বিদেশে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে ব্যস্ত।
২০০৯ সালে লিওঁ থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন বেঞ্জেমা। লস ব্লাঙ্কোসের হয়ে খেলেছেন ৬৪৭টি ম্যাচ। তাঁর নামের পাশে লেখা ৩৫৩টি গোল। ১৬৫টি গোলের নেপথ্যে তিনি। বেঞ্জেমাই ক্লাবের সর্বকালের দ্বিতীয় সেরা গোলদাতা। তাঁর ঝুলিতে বহু ট্রফি। এমনকী এই রিয়ালে থাকাকালীনই ব্যালন ডি’অর পুরস্কার উঠেছে তাঁর হাতে। এই দীর্ঘ পথচলায় এবার ইতি টানলেন তিনি।
২০০৯ সালে লিওঁ থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন বেঞ্জেমা। লস ব্লাঙ্কোসের হয়ে খেলেছেন ৬৪৭টি ম্যাচ। তাঁর নামের পাশে লেখা ৩৫৩টি গোল। ১৬৫টি গোলের নেপথ্যে তিনি। বেঞ্জেমাই ক্লাবের সর্বকালের দ্বিতীয় সেরা গোলদাতা।
বাই-সাইকেল কিকের জন্য তিনি বিখ্যাত ছিলেন। কেরিয়ারে জিতেছেন একাধিক ট্রফি। এরমধ্যে পাঁচ বার সিরি এ, চার বার লিগ ওয়ান, এক বার লা লিগা, এক বার ইউরোপা লিগ জিতেছেন তিনি। ২০১৬ সালের ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন।
গত ৩১ মে সৌদি প্রিমিয়ার লিগে রোনাল্ডোর প্রথম মরসুম শেষ হয়ে গিয়েছে। সৌদি লিগে রোনাল্ডোর ক্লাব আল নাসের দ্বিতীয় স্থান পেয়েছে। আল নাসেরের থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ।
এলএম ১০-এর পিএসজি ছাড়া নিয়ে কত জল্পনা। কবে ছাড়বেন ক্লাব, কোথায় যাবেন, তা নিয়ে নিরন্তর চলছে চর্চা। এর মধ্যেই গালতিয়ের স্বয়ং জানিয়ে দিলেন মেসির পিএসজি ছাড়া কেবল সময়ের অপেক্ষা। ২০২১ সালে পিএসজি-তে যোগ দেন এলএম ১০।
ম্যাচের ১১ মিনিটে বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেয়নডস্কি। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেহান্দ্রো বালদে। ৪০ মিনিটে রাফিনিয়ার পাস থেকে বাঁ পায়ের দারুণ শটে নিজের দ্বিতীয় গোলটি করে বার্সাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন লেয়নডস্কি।
গত ৩০ এপ্রিল লঁরিয়ার বিরুদ্ধে ম্যাচের পরই পরিবারসহ সৌদি আরবে চলে যান মেসি। অনুমতি ছাড়া মেসির সেই সৌদি আরব সফর নিয়ে ফুটবল-বিশ্বে ঝড় বয়ে যায়। সৌদি আরবের পর্যটন দূত হিসেবে এই সফর ছিল মেসির পূর্বনির্ধারিত। যদিও ক্লাবকে না জানিয়ে সৌদি আরব চলে যাওয়ার জন্য পিএসজি তাঁকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করেছিল।
গত ৩০ এপ্রিল লঁরিয়ার বিরুদ্ধে ম্যাচের পরই পরিবারসহ সৌদি আরবে চলে যান মেসি। অনুমতি ছাড়া মেসির সেই সৌদি আরব সফর নিয়ে ফুটবল-বিশ্বে ঝড় বয়ে যায়। সৌদি আরবের পর্যটন দূত হিসেবে এই সফর ছিল মেসির পূর্বনির্ধারিত।
'দ্য স্পেশাল ওয়ান' হোসে মোরিনহো নাকি পিএসজি-র পছন্দের তালিকার শীর্ষে আছেন। এই নিয়ে এবার মুখ খুলেছেন এই পর্তুগিজ কোচ। গুজবকে এখনই পাত্তা দিচ্ছেন না বর্তমানে এএস রোমার দায়িত্বে থাকা মোরিনহো।
পিএসজি দ্বিতীয় গোলটি পায় ম্যাচের ৫৯ মিনিটে। গোলটি করেন পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। ৮৩ মিনিটে জাভিয়ের শাভালেরাঁর গোলে ব্যবধান কমায় ট্রয়েস। এর তিন মিনিট পর গোল করে পিএসজির ৩–১ গোলের জয় নিশ্চিত করেন ফ্যাবিয়ান রুইজ।
নেইমার ক্লাব ফুটবলে খেলেন প্যারিস সঁ জরমঁ-র হয়ে। ২০০৯ সালে স্যান্টোসের পেশাদার ফুটবলে প্রথম খেলেছিলেন। ২০১৩ সালে বার্সেলোনায় যান তিনি। সেখান চার বছর লিওনেল মেসির সঙ্গে খেলেন তিনি। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে যান তিনি। প্যারিসের ক্লাবের হয়ে ফরাসি লিগে ১১২ ম্যাচে ৮২টি গোল করেছেন ব্রাজিলের তারকা।
মেসির নামে চিৎকার শুনে রোনাল্ডো মেজাজ হারান। তাঁকে দেখে মনে হবে না তিনি রেগে গিয়েছেন। কিন্তু আচমকা দেখা যায় পুরুষাঙ্গ দেখিয়ে তিনি সমর্থকদের বিদ্রুপ করছেন।