WT20, IND vs PAK: Virat Kohli কে কুর্নিশ করে ট্যুইট করলেন Shoaib Akhtar

কোহলির মহানুভবতার ভূয়সী প্রশংসা করলেন আখতার   

শুভপম সাহা | Updated By: Oct 26, 2021, 07:07 PM IST
WT20, IND vs PAK: Virat Kohli কে কুর্নিশ করে ট্যুইট করলেন Shoaib Akhtar

নিজস্ব প্রতিবেদন: ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচের দু'দিন পরেও ওই ম্যাচ নিয়েই আলোচনা সর্বত্র। এটাই বোধ হয় ইন্দো-পাক মহারণের ম্যাজিক। যার রেশ কাটতেই চায় না। এমনিই ক্রিকেটকে 'জেন্টলম্যান'স গেম' বলা হয় না। গত রবিবার দুবাইয়ে পাকিস্তানের কাছে পর্যুদস্ত হওয়ার পরেও, ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) যে 'স্পোর্টসম্যান স্পিরিটি'-এর পরিচয় দিলেন তা দেখে মুগ্ধ শোয়েব আখতার (Shoaib Akhtar)। প্রাক্তন কিংবদন্তি পাক স্পিডস্টার কোহলির মহানুভবতার ভূয়সী প্রশংসা করলেন।

Add Zee News as a Preferred Source

ভারতের ১৫১ রান তাড়া করতে নেমে পাকিস্তান দুবাইয়ে ১০ উইকেটে জিতে যায় হাতে ১৩ বল বাকি রেখে। দুই পাক ওপেনারই ম্যাচ জিতিয়ে দেন। ক্যাপ্টেন বাবর আজম (৫২ বলে ৬৮) ও মহম্মদ রিজওয়ান (৫৫ বলে ৭৯) অপরাজিত থেকে ইতিহাস লেখেন মরুদেশে। আর এরপর রিজওয়ানকে বুকে টেনে নেন ক্যাপ্টেন কোহলি, বাহবা দেন বাবরকেও। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

আরও পড়ুন: WT20: হাঁটু মুড়ে প্রতিবাদে রাজি নন Quinton de Kock! খেললেন না SA vs WI ম্যাচ

মঙ্গলবার বিকালে ট্যুইটারে আখতার লেখেন, " বিরাট কোহলি প্রকৃত স্পোর্টসম্যান ও একজন অসাধারণ মানুষ। তোমাকে আমি কুর্নিশ জানাই।" এই লেখার সঙ্গেই আখতার একটি গ্রাফিক্স জুড়ে দিয়েছেন। সেখানে লেখা আছে যে, শামির বলে বাবর আজমের উইনিং রান নেওয়ার মুহূর্ত ক্রিকেটার আখতারকে তৃপ্ত করেছে। কিন্তু মানুষ আখতারের মন ছুঁয়ে গিয়েছে যখন কোহলি মন থেকে এসে রিজওয়ান ও বাবরকে শুভেচ্ছা জানান। কোহলির 'স্পিরিট অফ ক্রিকেট' আবারও প্রমাণ করে দিল যে, ভারত-পাকিস্তানের খেলোয়াড়দের একে-অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান অন্য জায়গায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.