Virat Kohli’s Birthday: 'রাজা'কে বিশেষ উপহার দিদির, তিলোত্তমা সাক্ষী রাজসূয় যজ্ঞের!

Virat Kohli's Hoarding In Kolkata By Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে লাগানো হয়েছে বিরাট কোহলির জন্মদিনের জন্য়  

শুভপম সাহা | Updated By: Nov 5, 2023, 03:48 PM IST
Virat Kohli’s Birthday: 'রাজা'কে বিশেষ উপহার দিদির, তিলোত্তমা সাক্ষী রাজসূয় যজ্ঞের!
কোহলির জন্য় মমতার বিশেষ উপহার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের (World Cup 2023) সবচেয়ে চর্চিত ম্য়াচটিই চলছে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata)। মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা (INDIA vs South Africa Live Score Updates)। রবিবাসরীয় তিলোত্তমার আজ ঠিকানা একটাই- ক্রিকেটের নন্দনকানন। আর এই বিশেষ দিন আরও বেশি করে বিশেষ হয়েছে অন্য় একটি কারণে। ভারতের ব্য়াটিং মায়েস্ত্রো ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli’s 35th Birthday) ৩৫ বছরে পা দিলেন। বিরাটের জন্মদিন উপলক্ষ্য়ে, ইডেনে আসা সকল ফ্যানদের বিরাট-মুখোশ দেওয়া হয়েছে। তবে বিরাটের এই বিশেষ দিন আরও বিশেষ করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Virat Kohli: বিরাটের জন্মদিনে দুঃসংবাদ, ম্যাচের আগে চিন্তিত ফ্যানরা

'রাজা'কে বিশেষ উপহার দিলেন দিদি। আার তিলোত্তমা সাক্ষী থাকল এই রাজসূয় যজ্ঞের! শহরের বিভিন্ন প্রান্তে মমতার সৌজন্য়ে বসেছে কোহলির বিরাট বিরাট হোর্ডিং। সেই হোর্ডিংয়ে জ্বলজ্বল করছে কোহলির শতরান করার পর অভিব্য়ক্তি। বাংলায় ফুটে উঠেছে 'বিরাট', এর সঙ্গেই লেখা রয়েছে, 'Heartiest Wishes On YOUR BIRTHDAY', নীচে লেখা Mamata Banerjee, Chief Minister, West Bengal। বাংলায় এর তর্জমা করলে দাঁড়ায়, পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বিরাটকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা। মমতা শুধুই হোর্ডিংয়ে শহর বিরাটময় করে দেননি। তিনি সোশ্যাল মিডিয়ায় বিরাটকে শুভেচ্ছাও জানিয়েছেন।

গত বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত মুখোমুখি হয়ে শ্রীলঙ্কার। রোহিত অ্যান্ড কোং ৩০২ রানে শ্রীলঙ্কাকে উড়িয়ে, প্রথম দেশ হিসেবে চলে গিয়েছে বিশ্বকাপের শেষ চারে। ভারত প্রথমে ব্য়াট করে নির্ধারিত ওভারে তুলেছে ৮ উইকেটে ৩৫৭ রান। সৌজন্যে শুভমন গিল (৯২ বলে ৯২), বিরাট কোহলি (৯৪ বলে ৮৮) ও শ্রেয়স আইয়ার(৫৬ বলে ৮২)। কোহলি ১২ টি রানের জন্য় বাঁধা সেঞ্চুরি মাঠে রেখে এসেছেন। কোহলি যদি মুম্বইতে সেঞ্চুরির স্বাদ পেয়ে যেতেন, তাহলে তিনি 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের সঙ্গে এক আসনে বসতেন। হয়ে যেতেন যুগ্ম ভাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিকারী। ৪৯ তম ওডিআই সেঞ্চুরি চলে আসত বিরাটের। ইডেনে আসা কোহলির ফ্যানরা চাইছেন জন্মদিনেই বিরাট তৈরি করুন সেঞ্চুরির মাইলস্টোন। এদিন টস জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ২৩ ওভারের শেষে ভারত দুই উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে। দুই ওপেনার রোহিত (৪০) ও শুভমন গিল (২৩) ফিরে গিয়েছেন। এখন ক্রিজে আছেন বিরাট কোহলি (৪০) ও শ্রেয়স আইয়ার (১৮)। এই তথ্য প্রতিবেদন লেখার সময় পর্যন্ত।

আরও পড়ুন: Babar Azam: বিশ্বকাপ খেলতে এসে বিয়ের বাজার বাবরের! কলকাতায় কিনলেন ৭ লাখের শেরওয়ানি\\

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.