Wrestler Protest: ক্ষোভের আগুনে জ্বলছে দেশ, মঙ্গলে গঙ্গায় পদক বিসর্জন কুস্তিগীরদের

Wrestlers protest: নতুন সংসদ ভবন (New Parliament House) অভিযান করতে গিয়ে আটক করা হয় ভিনেশ ফোগাট (Vinesh Phogat)-সাক্ষী মালিকদের (Sakshi Malik) মতো অলিম্পিক্সে পদকজয়ী মহিলা কুস্তিগীরদের। এরপরে তাঁদের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ এনে এফআইআর দায়ের করে দিল্লি পুলিস (Delhi Police)! রবিবার অর্থাৎ  ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধনের (New Parliament House) সময়েই রাস্তায় ফেলে দেশের সেরা কুস্তিগীরদের চরম হেনস্তা করা হয়।

Wrestler Protest: ক্ষোভের আগুনে জ্বলছে দেশ, মঙ্গলে গঙ্গায় পদক বিসর্জন কুস্তিগীরদের
Image Credit: ছবি: ট্যুইটার