Purulia Accident: পুরুলিয়ায় দুর্ঘটনার কবলে স্কুলবাস, আহত ৩২ জন পড়ুয়া
Purulia Accident: পুরুলিয়ায় দুর্ঘটনার কবলে স্কুলবাস, আহত ৩২ জন পড়ুয়া
আহতদের মধ্য়ে ৮ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাদের নিয়ে যাওয়া হয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুরে।
Updated By: Nov 23, 2022, 04:47 PM IST
অনুপ মুখোপাধ্যায়: মাঝরাস্তায় ব্রেক ফেল! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুলবাস। আহত ৩২ জন পড়ুয়া। ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিয়ে যাওয়া হল জামশেদপুরে। দুর্ঘটনা ঘটল পুরুলিয়ার বান্দোয়ানে।
Add Zee News as a Preferred Source
news
TRENDING NOW
জানা গিয়েছে, পুরুলিয়ার বান্দোয়ান শহর থেকে দূরত্ব অনেকটাই। জায়গাটি ভালো পাহাড় নামে পরিচিত। সেখানে একটি বাংলা মাধ্যম স্কুল চালায় স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থা। বন্দোয়ান শহর ও আশেপাশের গ্রামের অনেক ছেলেমেয়ে সেই স্কুলে পড়ে। স্কুলের বাসেই যাতায়াত করে পড়ুয়ারা।
কীভাবে দুর্ঘটনা ঘটল? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে বান্দোয়ান থেকে ৩৫ জন পড়ুয়াকে নিয়ে ভালো পাহাড়ের দিকে যাচ্ছিল স্কুলবাসটি। যাওয়ার পথে, স্থানীয় কড়পা গ্রাম সংলগ্ন রাস্তায় আচমকাই ব্রেক ফেল করে! এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে যায়। দুর্ঘটনায় গুরুতর জখম হয় ৩২ জন। তাদের উদ্ধার প্রথমে নিয়ে যাওয়া হয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ার ৮ জনকে ইতিমধ্যেই স্থানান্তরিত করা হয়েছে জামশেদপুরে।
এর আগে, পুরুলিয়ার নিতুরিয়া অঞ্চলে একটি স্কুলের ছাদ ভেঙে পড়েছিল। তাও আবার ক্লাস চলাকালীন! অল্পের জন্য রক্ষা পেয়েছিল পড়ুয়ারা। শুধু তাই নয়, আদ্রায় শ্যামসুন্দরপুর প্রাথমিক স্কুলে শৌচাগারে দেওয়াল চেপে পড়ে প্রাণ গিয়েছে এক পড়ুয়ার।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.