Flood in Bengal: 'জল ছাড়ার কথা রাজ্য আগে থেকেই জানত', মমতাকে পাল্টা চিঠি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর...

Central Jal Shakti Minister: মাইথন এবং পাঞ্চেত রিজার্ভার পরিচালনা করে দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি বা ডিভিআরআরসি। পশ্চিমবঙ্গের চিফ ইন্জিনিয়াররাও সেই কমিটির সদস্য। রাজ্যের অনুরোধ মেনে ১৪-১৭ সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভার থেকে জল ছাড়া ৫০% কমানো হয়েছিল। কিন্তু বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ১৭ সেপ্টেম্বর সকালে বড় বিপর্যয় এড়াতে বাঁধের জল ছাড়তে বাধ্য হয় ডিভিআরআরসি। যদিও ৪.২৩ লক্ষ কিউসেকের বদলে ২.৫ লক্ষ কিউসেক জলই ছাড়া হয়েছিল তখন। 

Flood in Bengal: 'জল ছাড়ার কথা রাজ্য আগে থেকেই জানত', মমতাকে পাল্টা চিঠি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর...
Image Credit: ফাইল ছবি