অভিযোগ, বিয়ের পর অন্য পুরুষের প্রতি 'আকৃষ্ট' হয়ে পড়েন স্ত্রী। সংসার করলেও গৃহবধূর মন 'প্রেমিক'-এর কাছেই পড়ে থাকত।
নিজস্ব প্রতিবেদন: বাড়িতে নেই স্ত্রী-মেয়ে। অন্য যুবকের সঙ্গে 'ঘনিষ্ঠতা'র জেরে ঘরছাড়া তারা। বাড়িতে একা একা থাকতে থাকতে ক্রমাগত মানসিক ভাবে অবসাদগ্রস্থ হয়ে পড়ছিলেন। অবশেষে চরম পদক্ষেপ নিল যুবক।
জানা গিয়েছে, বিষ খেয়ে আত্মঘাতী হন যুবক। সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং থানার ৩ নম্বর দাঁররা অঞ্চলের সিংপুর গ্রামে। মৃতের নাম মিলন কালি, বয়স ২৮। পেশায় ব্যবসায়ী। স্থানীয় সূত্রে খবর, বছর সাতেক আগে খড়গপুর লোকাল থানার অন্তর্গত গোলামান্ডি এলাকার অঞ্জনা নামে এক মহিলার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু পরবর্তীতে অন্য পুরুষের প্রতি 'আকৃষ্ট' হয়ে পড়েন অঞ্জনা কালি। স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে 'সম্পর্ক'-এ জড়ান তিনি।
অভিযোগ, সংসার করলেও গৃহবধূর মন ওই যুবকের কাছেই পড়ে থাকত। দু'মাস আগে মেয়েকে নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান অঞ্জনা। এতে প্রচণ্ড অপমানিত এবং লজ্জিত বোধ করেন ওই মিলন। গত কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এরপর রবিবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দা ও বাড়ির সদস্যরা মিলনকে উদ্ধার করে প্রথমে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে মেদিনীপুরের মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তারপর একটি বেসরকারি নার্সিংহোমেও ভর্তি করা হয়।
কিন্তু শেষরক্ষা করা যানি। সোমবার মলন কালির মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে সোমবার রাতেই বাড়িতে যায় সবং থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতাল পাঠানো হয়। পুলিস জানিয়েছে, একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন: Jhalda Councillor Murder: ঝালদা কাণ্ডে ফাঁস অডিও টেপ, অভিযোগের তির আইসি-র বিরুদ্ধে
আরও পড়ুন: Bagdogra Airport: বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল, সময়সূচি বদল বহু উড়ানের
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
ENG
|
VS |
AUS
|
| Australia beat England by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.