নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের কয়েকটি জেলাও
নিজস্ব প্রতিবেদন: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে ২১ থেকে ২৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আরও পড়ুন-গত ২০ দিনে পূর্ব লাদাখের নতুন ৬টি শৃঙ্গের নিয়ন্ত্রণে ভারতীয় সেনা
সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার কয়েকটি জায়গায়। ওইসব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, বীরভূম, দুই বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবারও ওই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-খারাপ আবহওয়ায় পিছোল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর, বৈঠক ২৯-৩০ সেপ্টেম্বর
এদিকে, এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের কয়েকটি জেলাও। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার,জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পংয়ে। মঙ্গলবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে। এছাড়াও ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে।
বুধ ও বৃহস্পতিবারও বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হবে মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।
|
SA
(20 ov) 117
|
VS |
IND
120/3(15.5 ov)
|
| India beat South Africa by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
SIN
(19.3 ov) 110
|
VS |
MAS
111/4(11.4 ov)
|
| Malaysia beat Singapore by 6 wickets | ||
| Full Scorecard → | ||
|
THA
(20 ov) 153/7
|
VS |
PHI
156/9(19.4 ov)
|
| Philippines beat Thailand by 1 wicket | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.