Live Now

Bengal News LIVE Update: তাপস রায়ের পালটা, বিজেপি বিধায়ক মুকুটমণি এবার তৃণমূলে!

West Bengal LIVE News: দেশের বহু যুবক বেশি বেতনের আশায় রাশিয়া চলে যাচ্ছেন আর তাদের ফাঁদে ফেলে ইউক্রেন পাঠিয়ে দেওয়া হচ্ছে একথা সংসদে প্রথম জানান আসাদউদ্দিন ওয়েসি

Bengal News LIVE Update: তাপস রায়ের পালটা, বিজেপি বিধায়ক মুকুটমণি এবার তৃণমূলে!
07 March 2024 03:30 PM (IST)

অধীর চৌধুরীর বিরুদ্ধে এফআইআর-এ রক্ষা কবচ আদালতের। তাঁর বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ পুলিস করতে পারবে না। ফাইনাল রিপোর্ট হাইকোর্টের অনুমতি ছাড়া দিতে পারবে না পুলিস। তাঁর সঙ্গে কথা বলতে হলে ৪৮ ঘণ্টা আগে তাঁকে জানিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারবে পুলিস। আগের দেওয়া ৪১-এ ধারার নোটিস স্থগিত করা হল। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের।

 

07 March 2024 03:00 PM (IST)

তাপস রায়ের পালটা, বিজেপি বিধায়ক মুকুটমণি এবার তৃণমূলে! তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরদিন-ই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী।

07 March 2024 12:45 PM (IST)

বিচার বিভাগ থেকে রাজনীতিতে। বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে গেরুয়া পতকা হাতে তুলে নিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।

07 March 2024 09:45 AM (IST)

বিজেপির লোকসভার প্রার্থী সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতাদের বেআইনি গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ উত্তেজনা। ভগবানপুর বিধানসভার জুখিয়া অঞ্চলের এক্তারপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সুজন দেবনাথ ও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা গৌর বর কে বিনা অপরাধে পুলিস গ্রেফতার করার অভিযোগ তুলে লোকসভার প্রার্থী সৌমেন্দু অধিকারী সহ তিন বিধায়ক জেলা সভাপতি নেতৃত্বদের নিয়ে বিক্ষোভ দেখান ভূপতিনগর থানায়।

 

07 March 2024 09:45 AM (IST)

হাতি এবার সটান হাজির হল রিসর্টে! জলপাইগুড়ি গরুমারা সংলগ্ন লাটাগুড়ি এলাকার একটি বেসরকারি রিসর্টে এভাবে হাতির অনুপ্রবেশ ঘিরে চাঞ্চল্য নয় বরং একপ্রকার আনন্দের পরিবেশই তৈরি হল বুধবার রাতে। রিসর্ট কর্তৃপক্ষ তো বটেই, পাশাপাশি ওই রিসর্টে আসা পর্যটকদের কানে এই খবর পৌঁছাতেই তারা রিসর্টের ভেতর থেকেই হাতির দর্শন করেন। ওই বেসরকারি রিসর্টের মালিক জানান, রিসর্টের পেছনের গেট দিয়ে একটি হাতি রাত ৯ টা নাগাদ প্রবেশ করে। কিছুক্ষণ এলাকায় ঘুরে ফের জঙ্গলে ফিরে যায়।

07 March 2024 08:00 AM (IST)

বিদায় নিচ্ছে শীত। শুক্রবার থেকেই রাজ্যে চড়বে পারদ। তবে দার্জিলিং-সহ পাহাড়ের দু-একটি জায়গায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

07 March 2024 07:45 AM (IST)

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর এই প্রথম শ্রীনগরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার শ্রীনগরে একটি সভা ও মোট ৬,৪০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন মোদী। আজ শ্রীনগর স্টেডিয়ামে বিকশিত ভারত বিকশিত কাশ্মীর নামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

07 March 2024 06:45 AM (IST)

কিছুদিন আগে এভাবেই মৃত্যু হয়েছিল গুজাটের এক তরুণের। জানা যাচ্ছে অনেকে রাশিয়ায় চলে যাচ্ছে মোটা মাইনের লোভে। অনেকে আবার রুশ সেনার সাহায্যকারীর কাজ নিয়েও সে দেশে চলে যাচ্ছে বলে খবর। বিষয়টি প্রথম সংসদে উত্থাপন করেন তেলঙ্গানার সাংসদ আসাদউদ্দিন ওয়েসি। তাঁর দাবি, তেলঙ্গানা, গুজরাট, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর এবং উত্তর  প্রদেশ থেকে বহু যুবক রাশিয়ায় গিয়েছেন কাজের আশায়। আর তাদের জালিয়াতি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে যুদ্ধে।

Add Zee News as a Preferred Source