Sabang Minor Girl Rape Case: ফাঁকা বাড়িতে পড়ছিল ভাইঝি, নাবালিকার চরম 'সর্বনাশ করল' নিজের জ্যেঠুই

ঘটনার পর ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। এরপরই পরিবারের সদস্যদের জ্যেঠুর 'কুকীর্তি'র কথা জানায় সে। 

Updated By: Mar 19, 2022, 02:59 PM IST
Sabang Minor Girl Rape Case: ফাঁকা বাড়িতে পড়ছিল ভাইঝি, নাবালিকার চরম 'সর্বনাশ করল' নিজের জ্যেঠুই

নিজস্ব প্রতিবেদন: বাড়িতে কেউ ছিল না। ভাই, ভাইয়ের স্ত্রী সকলে বাইরে গিয়েছিল। ফাঁকা ঘরে পড়ছিল নাবালিকা ভাইঝি। অভিযোগ, সেই সুযোগে সকলের অলক্ষ্যে ঘরে ঢোকে জ্যেঠু। এরপরই নাবালিকার সর্বনাশ করল অভিযুক্ত (Sabang Minor Girl Rape Case)। 

Add Zee News as a Preferred Source

শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বলরামপুরের লোধা পাড়া এলাকায়। ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত জ্যেঠু। ধৃত যুবকের বয়স ২৬। অভিযুক্তকে জেরা করেছেন পুলিস আধিকারিকরা। নির্যাতিত নাবালিকার বাবার অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় তাঁর মেয়ে ঘরে পড়তে বসেছিল। সেই সময় তিনি এবং তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই নাবালিকাকে নিজের লালশার শিকার করে অভিযুক্ত (Sabang Minor Girl Rape Case)। নিজের ভাইঝিকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন করে অভিযুক্ত (Sabang Minor Girl Rape Case)। 

ঘটনার পর ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। এরপরই পরিবারের সদস্যদের জ্যেঠুর 'কুকীর্তি'র কথা জানায় সে। সঙ্গে সঙ্গে নাবালিকাকে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা হয়। এরপর সবং থানায় অভিযোগ জানায় নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার নাবালিকার জ্যেঠুকে গ্রেফতার করে সবং থানার পুলিশ। ধৃতকে শনিবারই মেদিনীপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: East medinipur: ভাড়াটে খুনি দিয়ে তৃণমূল নেতাকে খুনের ছক! ভাইরাল অডিও ক্লিপ

আরও পড়ুন: Weather Today: রোদের তেজে অস্বস্তি বাড়ছে বাংলায়, আরও বাড়বে তাপমাত্রা?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.