শীঘ্রই গৃহবধূকে উদ্ধার করা সম্ভব হবে, আশা পুলিসের
নিজস্ব প্রতিবেদন: পিংলার ছায়া সবংয়ে! দেড় বছরের কন্যা সন্তানকে ঘরে রেখে উধাও গৃহবধূ। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই কি ঘরছাড়া? বাড়ছে রহস্য।
ঘটনাটি ঘটেছে সবং থানার মোহাড় গ্ৰাম পঞ্চায়েতের উত্তর নিমকি মোহাড়ে। জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা এক যুবকের সঙ্গে আড়াই বছর আগে মহিলার বিয়ে হয়েছিল। মহিলার বয়স ১৯ বছর। তাঁদের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার ওই গৃহবধূ মোহাড় গ্ৰাম পঞ্চায়েতের বাসুলিয়া গ্ৰামে বাপের বাড়িতে যান এবং সেখানকার গাজন মেলায় যান।
অভিযোগ, মেলা দেখে বের হওয়ার পর তাঁকে আর দেখা যায়নি। তিনি আর বাড়িতে ফেরেননি। শনিবার সবং থানায় গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিস গোটা ঘটনায় একটি বিবাহবহির্ভূত সম্পর্কের যোগ পেয়েছে। তদন্তকারীদের আশা, শীঘ্রই গৃহবধূকে উদ্ধার করা সম্ভব হবে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 48 runs | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 41 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.