আন্তার্জাতিক ক্রিকেটে ঋদ্ধির কামব্যাক কঠিন থেকে আরও কঠিনতর হবে, মত কিংবদন্তি ক্রিকেটার তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলের।
জল্পনা চলছিলই, এবার সামনে এল চরম সত্যি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে, শেষ পর্যন্ত কোচ পদ থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন অনিল কুম্বলে। আর এই সিদ্ধান্তের কারণেই ওয়েস্ট ইন্ডিজ সফরেও যাবেন না 'সদ্য প্রাক্তন' হওয়া কোচ জাম্বো, যার ফলে ক্যারিবিয়ান সফরে আপাতত হ্যাড স্যার ছাড়াই মাঠে নামবে ব্লু ব্রিগেড।
রবিবার ভারত শুরু করছে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। প্রতিপক্ষ পাকিস্তান। কিন্তু তার আগেই কুম্বলে-কোহলি বিতর্কে অস্বস্তি তৈরি হয়েছে ভারতীয় শিবিরে। কোচ-অধিনায়ক বিতর্ক মেটাতে আসরে নেমেছে প্রশাসনিক কমিটি ও বিসিসিআই কর্তারা। কোহলির সঙ্গে ইংল্যান্ডে কথা বলবেন সিওএ প্রধান বিনোদ রাই ও বোর্ড সচিব অমিতাভ চৌধুরী। বিরাট কোহলির সঙ্গে আলাদা করে কথা বলবেন বোর্ডের পরামর্শদাতা কমিটির সদস্য সৌরভ গাঙ্গুলিও। যদিও বিষয়টিকে একেবারেই ভাল চোখে দেখছেন না সুনীল গাভাসকরের মতন প্রাক্তন অধিনায়ক।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর জাতীয় কোচ অনিল কুম্বলের চুক্তি নবীকরণ নিয়ে আলোচনায় বসবেন বোর্ড কর্তারা। কুম্বলের কোহলিদের কোচ থাকা প্রায় নিশ্চিত। বোর্ডের এক শীর্ষ কর্তা জানিয়েছেন দলের সব ক্রিকেটারের কাছে গ্রহনযোগ্যতার পাশাপাশি সাফল্যের নিরিখে কুম্বলেকে ছাড়া অন্য কেউ ভাবনা নেই ভারতীয় বোর্ড কর্তাদের। সেই ব্যাপারে সবুজসংকেত দিয়েও দিয়েছে বোর্ডের কমিটিও। তবে সবকিছু নির্ভর করছে কোচ এবং বোর্ডের প্রশাসনিক কমিটির সঙ্গে আলোচনার উপর। চুক্তি অনুযায়ী অনিল কুম্বল সহ ব্যাটিং কোচ সজ্ঞয় বাঙ্গার এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরেরও মেয়াদ শেষ হচ্ছে জুন মাসে।
শক্তিশালি দল হলেও অস্ট্রেলিয়াকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে। প্রতিপক্ষ নয়, নিজেদের খেলার উপর ফোকাস রাখতে চান জাম্বো।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে দেখছেন ভারতের কোচ অনিল কুম্বলে। গতবছর একদিনের ম্যাচ খুব একটা বেশি না খেললেও জাম্বো তার দলের ভাল পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী। কুম্বলেকে সবথেকে স্বস্তি দিচ্ছে দলের ক্রিকেটারদের সুস্থ প্রতিযোগিতা।তবে কুম্বলেকে কিছুটা হলেও ভাবাচ্ছে রাতের শিশির। তার মতে এই সিরিজে শিশির কিছুটা বিপাকে ফেলতে পারে স্পিনারদের।
কপিল দেবকে ছুঁলেন রবিচন্দ্রন অশ্বিন। গতকালই টেস্টে উইকেট সংখ্যার বিচারে টপকে গিয়েছিলেন প্রাক্তন ভারতীয় পেস বোলার জাভাগল শ্রীনাথকে। আর আজ অশ্বিন ছুঁয়ে ফেললেন দেশের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেবকে। মুম্বই টেস্টের প্রথম ইনিংসেও পাঁচ উইকেট পেয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে এই নিয়ে তিনি ২৩ বার পাঁচ উইকেট নিলেন।
তিনি ভারতকে সবথেকে বেশি টেস্ট জেতানো ক্রিকেটার। তিনি এমন ভারতীয় বোলার যাঁর, টেস্টে ৫০০ উইকেট রয়েছে। সেই অনিল কুম্বলে এখন ভারতীয় দলের কোচ। তাঁর কোচিংয়ে ইতিমধ্যেই সাফল্য পাওয়া শুরু করেছে টিম ইন্ডিয়া। দেশের ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, কুম্বলে ঠিক নতুন কিছু করবেন। যাতে লাভবান হবে ভারতীয় ক্রিকেট।
প্রথম ম্যাচে হাসতে হাসতে জয়। দ্বিতীয় ম্যাচেও একই ক্রিকেট কথা লিখতে শুরু করেছিল ভারতীয় ক্রিকেট দল। আবারও জয়। ৪ ম্যাচের সিরিজে ২ ম্যাচ জিতে যাওয়া পাকা। সবটা কেমন উল্টে গেল একটা দিনের ৩টি সেশনে। ৫ দিনের ক্রিকেট ম্যাচে টানা চার দিন ভারতের পক্ষেই ছিল খেলার মোড়। তবে এটাই ক্রিকেট। বিশেষ করে যখন খেলার মঞ্চ যখন টেস্ট তখন হতে পারে অঘটনও। হলও তাই। ইনিংসে জয় হাসিলের পথে খালি হাতেই ড্রেসিংরুমে ফিরল বিরাট অ্যান্ড কোম্পানি। জেতা ম্যাচ ড্র করে বিরাট কৃতিত্ব দিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের।
কাল অ্যান্টিগায় শুরু হচ্ছে ভারত-ও.ইন্ডিজের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে।
বৃহস্পতিবার অ্যান্টিগুয়াতে ভারতীয় কোচ হিসেবে অভিষেক হচ্ছে অনিল কুম্বলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের এই টেস্ট ম্যাচেই কুম্বলে-কোহলি জুটিও নামতে চলেছে প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচে। তবে এতকিছু নিয়ে ভাবতে নারাজ কোহলি সহ ভারতীয় ক্রিকেটাররা। অনিল কুম্বলের কোচিংয়ে যে টিম বন্ডিং তৈরি হয়েছে তাকেই হাতিয়ার করে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে মরিয়া কোহলি বাহিনী।
কোচ হয়ে প্রথম সিরিজেই অনিল কুম্বলে বুঝিয়ে দিলেন দলের সঙ্গে বন্ধুর মত মিশলেও প্রয়োজনে কড়া হতেও পিছপা হবেন না।
ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম প্রস্তুতি ম্যাচে ড্র করল ভারতীয় দল। দুই দিনের এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে প্রথমে রান পেয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। এবার উইকেট পেলেন স্পিনার অমিত মিশ্র। সদ্য দলের কোচ নির্বাচিত হয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনার অনিল কুম্বলে। আর তারপরই অমিত মিশ্রর এমন দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চয়ই ভারতীয় দলকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।
শনিবার ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে নামছে ভারত। এই ম্যাচে ভারতের নয়া কোচ অনিল কুম্বলের পাখির চোখ থাকবে দুই ক্রিকেটারের দিকে। টেস্ট সিরিজ শুরুর আগে পেস বোলার মহম্মদ সামি ও ওপেনার শিখর ধাওয়ানের ফিটনেস লেভেল দেখে নেওয়াটাই উদ্দেশ্য কুম্বলের। আসলে এই মূহুর্তে ওয়েস্ট ইন্ডিজের পিচ যথেষ্ট স্লো। ফলে পেস বোলারদের সাফল্য পেতে গেলে প্রয়োজন রিভার্স সুইং। আর এই রিভার্স সুইংয়ের ব্যাপারে সবচেয়ে পটু সামি। তাই সামিকে একশো শতাংশ ম্যাচ ফিট করে তুলতে মরিয়া জাম্বো।দুটি প্রস্তুতি ম্যাচেই তাই বাংলার এই পেসারকে খেলাতে চান তিনি।
সচিন তেন্ডুলকরের পর এবার অনিল কুম্বলে। ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষের চরম উদাসীনতার শিকার হলেন ভারতীয় ক্রিকেট দলের নয়া কোচ। ভারতীয় দল সেন্ট কিটস পৌছনোর পর জানা যায় অনিল কুম্বলের কিট ব্যাগ পড়ে আছে গ্যাটউইকে। ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষের উদাসীনতায় সেই ব্যাগ না নিয়েই উড়ে যায় বিমান। পরে অবশ্য সোস্যাল সাইটে নিজেদের ভুল স্বীকার করে অনিল কুম্বলের কাছে ক্ষমা চেয়ে নেয় ব্রিটিশ ওয়ারওয়েজ।
কোচ অনিল কুম্বলের ব্যতিক্রমী প্র্যাকটিশ সেশনের আরও এক উদাহরণ। যোগ সেশনের পরদিন কুম্বলে দলের ক্রিকেটারদের ছুঁড়ে দিলেন নতুন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অনুযায়ী ক্রিকেটারদের খেলতে হবে এক ঘণ্টার চ্যালেঞ্জ। মানে টানা এক ঘণ্টা ব্যাটিং করবেন ব্যাটসম্যান। আর টানা এক ঘণ্টা বোলিং করবেন বোলার। ব্যাটসম্যানের কাছে চ্যালেঞ্জ ওই এক ঘণ্টায় আউট না হওয়া। আর বোলারের কাছে চ্যালেঞ্জ ওই এক ঘণ্টায় যত বেশি ব্যাটসম্যানদের আউট করা। কুম্বলের নির্দেশে এই চ্যালেঞ্জে ট্রেনিং কিটের পরিবর্তে ক্রিকেটাররা নামেন সাদা জার্সিতে।
দায়িত্ব নিয়েই ভারতীয় ক্রিকেট দলের সাপ্লাই লাইনের দিকে নজর দিলেন কোচ অনিল কুম্বলে। এব্যাপারে তিনি রবিবার বৈঠকে বসতে চলেছেন ভারতের অনূর্ধ্ব-উনিশ এবং এ দলের কোচ রাহুল দ্রাবিড়,টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। সেই বৈঠকে থাকবেন জাতীয় নির্বাচক কমিটির কয়েকজন সদস্য এবং জুনিয়র সিলেকশন কমিটির সদস্যরাও। থাকার কথা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির কোচদেরও।
আইসিসির ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করলেন রবি শাস্ত্রী। বর্তমান ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে। তিনি আবার ভারতীয় দলের নতুন কোচও। রবি শাস্ত্রীকে টেক্কা দিয়েই কোচ হয়েছেন কুম্বলে। প্রশ্ন হল কুম্বলের জন্যই কি ছাড়লেন আইসিসি কমিটির সদস্য পদ? না কি সৌরভ গাঙ্গুলিকে এড়াতে এই পদ ছাড়লেন? কারন কুম্বলে ভারতের কোচ হয়ে যাওয়ার ফলে তিনি আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে সময় দিতে পারবেন না বলেই জানিয়েছেন।