নেতাজি ইন্ডোরে মোদী, বাইরে গো ব্যাক স্লোগান বিরোধীদের
হায়দরাবাদে দলিত ছাত্রের আত্মহত্যার আঁচ লখনউয়ে। আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে পড়ুয়াদের গো-ব্যাক স্লোগানের মুখে পড়লেন প্রধানমন্ত্রী। দেশজোড়া প্রবল বিতর্কের চাপে দলিত ছাত্র আত্মহত্যার তদন্তে বিচার বিভাগীয় কমিশন গড়ল কেন্দ্র। ভেমুলার পরিবারকে আট লক্ষ টাকা সাহায্য ঘোষণা করল হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। সমাবর্তনে গিয়ে এরকমই বেনজির প্রতিবাদের মুখে পড়লেন প্রধানমন্ত্রী। ইস্যু হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দলিত ছাত্রের আত্মহত্যা।
নন্দীগ্রামে ঢুকতে গিয়ে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বিক্ষোভের মুখে পড়লেন মুকুল রায়। সকাল থেকে টেঙ্গিয়া মোড়ে 'গো ব্যাক' মুকুল লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ চলছিল। বিক্ষোভকারীদের বক্তব্য ছিল, মুকুল বিজেপিতে চলে গেছেন।তাই তাঁকে নন্দীগ্রামে ঢুকতে দেওয়া হবে না। খবর পেয়ে রাস্তা বদল করেন মুকুল। খেজুরি হয়ে তেখালি ব্রিজ পেরিয়ে নন্দীগ্রামে ঢোকার চেষ্টা করেন।