পড়ুয়াদের গো-ব্যাক স্লোগানের মুখে পড়লেন প্রধানমন্ত্রী

হায়দরাবাদে দলিত ছাত্রের আত্মহত্যার আঁচ লখনউয়ে। আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে পড়ুয়াদের গো-ব্যাক স্লোগানের মুখে পড়লেন প্রধানমন্ত্রী। দেশজোড়া প্রবল বিতর্কের চাপে দলিত ছাত্র আত্মহত্যার তদন্তে বিচার বিভাগীয় কমিশন গড়ল কেন্দ্র।  ভেমুলার পরিবারকে আট লক্ষ টাকা সাহায্য ঘোষণা করল হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। সমাবর্তনে গিয়ে এরকমই বেনজির প্রতিবাদের মুখে পড়লেন প্রধানমন্ত্রী। ইস্যু হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দলিত ছাত্রের আত্মহত্যা।

পড়ুয়াদের গো-ব্যাক স্লোগানের মুখে পড়লেন প্রধানমন্ত্রী