মর্গের চাকরিতে আবেদন পিএইচডির ! আবেদন M.Phil, Msc, Bsc পাস প্রার্থীদেরও। আবেদন দেখে চোখ কপালে মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। সম্প্রতি মর্গে গ্রুপ ডি পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ। সাড়ে তিনশো আবেদনকারীর মধ্যে রয়েছেন PhD, M.phil Msc, Bsc পাস প্রার্থীরা।
পঞ্চায়েতে প্রার্থী হতে চান। ফোন করুন। সদস্যপদের পর এবার প্রার্থীপদেও মোবাইল সার্ভিস বিজেপির। পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গায় পড়েছে পোস্টার।
উত্তরপ্রদেশের নির্বাচনে নগদ অর্থ এবং মদ সবসময় বড় ভূমিকা নেয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রায় রোজই পুলিস বাজেয়াপ্ত করছে মদ এবং নদগ অর্থ। আর এবার তো একেবারে, কংগ্রেস প্রার্থীর অফিস থেকেই উদ্ধার হল ১৫ কার্টুন মদ! এত পরিমাণ মদ পাওয়া গিয়েছে, কংগ্রেস প্রার্থী অমরপাল শর্মার শাহিবাবাদের অফিস থেকে। তিনি এবার কংগ্রেসের প্রার্থী হলেও, আগে তিনি ছিলেন মায়াবতীর বহুজন সমাজ পার্টির নেতা। ১১ ফেব্রুয়ারি ভোট শাহিবাবাদে। তার আগে এই পরিমাণ মদ উদ্ধার হওয়ায় নড়েচড়ে বসেছে, উত্তরপ্রদেশ পুলিস।
আজ উপনির্বাচনের ফলপ্রকাশ। গত শনিবারই ভোট হয় কোচবিহার ও তমলুক লোকসভা কেন্দ্রে। ভোট হয়েছে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রেও। মন্তেশ্বর উপনির্বাচনে ভোট লুঠের অভিযোগে প্রার্থী পদ প্রত্যাহার করে কংগ্রেস। কোচবিহারে গত লোকসভা ভোটে সাতাশি হাজারের বেশি ভোটে জিতেছিল তৃণমূল। বিধানসভা ভোটেও লোকসভা কেন্দ্রের মধ্যে একটি বাদে সব আসনে জিতেছিল তারা। এবার বিরোধীরা শাসকদলের সমর্থনের ভিতে আদৌ কোনও ফাটল ধরাতে পারবে কিনা, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। তমলুক লোকসভা কেন্দ্রে উপনির্বাচন প্রেস্টিজ ফাইট। ভাইকে জেতানোর লড়াই শুভেন্দু অধিকারীর।
নোটের হাওয়ায় মরা ভোট। সেই ম্যাড়ম্যাড়ে ভোটেও মুখ্য হয়ে উঠল সন্ত্রাসের অভিযোগ। মন্তেশ্বর উপনির্বাচনে প্রার্থী প্রত্যাহার করল কংগ্রেস। তাদের অভিযোগ, পুলিস প্রশাসনকে ব্যবহার করে বুথে বুথে ভোট লুঠ করেছে তৃণমূল। যদিও এই অভিযোগ মানতে চায়নি শাসকদল।
হালকা শীতে ভোটের উত্তাপ। কোচবিহার লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে খাতায়-কলমে চতুর্মুর্খী লড়াই। যদিও ভোটাররা বলছেন কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক প্রার্থীর প্রচারে তেমন ধার ছিল না। বরং নোট বাতিলের পর তৃণমূল আর বিজেপির মধ্যে চলছে সরাসরি টক্কর। লড়াইয়ের ময়দানে রয়েছেন তৃণমূলের তরুণ প্রার্থী পার্থপ্রতিম রায়। গত লোকসভা নির্বাচনে বাদ পড়া নৃপেন্দ্রনাথ রায়কে প্রার্থী করেছে ফরওয়ার্ড ব্লক। গতবার তৃতীয় স্থানে থাকা হেমচন্দ্র বর্মন এ বারও বিজেপির প্রার্থী। কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন প্রার্থপ্রতিম ঈশোর। তৃণমূল সাংসদ রেণুকা সিংহের মৃত্যু হওয়ায় কোচবিহারে অকাল ভোট। দু-হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে কোচবিহারে বামফ্রন্ট প্রার্থীকে সাতাশি হাজার একশো সাত ভোটে হারিয়ে দেন রেণুকা সিংহ। গত বিধানসভা ভোটে কোচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে মাথাভাঙা, কোচবিহার-দক্ষিণ, শীতলখুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি বিধানসভা আসনে জয়ী হয় তৃণমূল। কোচবিহার-উত্তর বিধানসভা কেন্দ্রে জয়ী হয় ফরওয়ার্ড ব্লক। গত লোকসভা ভোটে এই সাত বিধানসভা কেন্দ্রেই এগিয়ে ছিল তৃণমূল।
বিক্ষোভ আর হতাশা আটকাতে এবার স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউতে ডাক পেতে চলেছেন আগের থেকে কম প্রার্থী। শেষ বার প্রতি একটি পদের জন্য ১.৫ হারে ইন্টারভিউতে ডাকা হয়েছিল প্রার্থীদের। এবার তা কমিয়ে করা হয়েছে ১.৪। অর্থাত্ প্রতি একশোজনে ১০ জন করে প্রার্থী কম ডাকা হবে।
এবার থেকে শিক্ষিকারা বাড়ির কাছের স্কুলেই যাতে চাকরি করতে পারেন সে বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। নিয়োগের সময়ই বিষয়টি দেখা হবে। প্রার্থী যে জেলার বাসিন্দা সেখানেই যাতে তিনি সুযোগ পান তা দেখা হবে। একেবারেই যদি তেমন না হয়, তাহলে বাড়ি থেকে যতটা সম্ভব কাছের স্কুলেই নিয়োগ করা হবে তাঁদের।
ভোটে আলাদা, পথে জোট। কংগ্রেস নিয়ে এমনই ধরি মাছ, না ছুঁই পানি অবস্থান সিপিএম পলিটব্যুরোর। কিন্তু, বার বার জোট নিয়ে কারাটদের এমন কাটাছেঁড়ায় এবার অসন্তোষ হাত শিবিরে।
শিল্পশহরের ভোটে লড়াই এবার হাড্ডাহাড্ডি। সব ইস্যু ছাপিয়ে বাম-তৃণমূল দু-পক্ষের প্রচারেই গুরুত্ব পাচ্ছে শিল্পায়ন ও কর্মসংস্থান। শেষ পর্বের নির্বাচনে নজরকাড়া বিধানসভা কেন্দ্র হলদিয়া।
উত্তর হাওড়ায় ভোট নিয়ে অখুশি রূপা গাঙ্গুলি। সেই নিয়ে এবার সরাসরি নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালেন তিনি।
দু-এক জায়গায় বিক্ষিপ্ত গোলমাল ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণই রইল পঞ্চম দফার ভোট। উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় শান্তিতে ভোট করানো ছিল কমিশনের কাছে চ্যালেঞ্জ। দিনের শেষে ফার্স্ট ডিভিশনে পাশ নির্বাচন কমিশন। তবে, তারমধ্যেও আক্রান্ত হলেন উত্তর ২৪ পরগনার দুই সিপিএম প্রার্থী। পঞ্চম দফায় ৪৯ আসনে ভোট হল মোটের ওপর শান্তিতে। তবে, এড়ানো গেল না বিক্ষিপ্ত অশান্তি।
Watch Live: http://zeenews.india.com/bengali/live-tv Download App: https://goo.gl/DPQZNC Facebook: https://www.facebook.com/24ghantaonline Twitter: https://twitter.com/24ghantaonline Google Plus: https://goo.gl/XDfaPf
চতুর্থ দফার ভোটে উত্তপ্ত রাজ্য। বুথে বুথে বিক্ষিপ্ত অশান্তি লেগেই রয়েছে। কোথাও EVM খারাপ তো কোথাও কেন্দ্রীয় বাহিনীর লাঠির ঘায়ে জখম তৃণমূল কর্মী। বিক্ষোভের মুখে সহকারি রিটার্নিং অফিসারও।