এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে নির্বাচনের আগে কত টাকা এবং মদ উদ্ধার হয়েছে জানেন?

উত্তরপ্রদেশের নির্বাচনে নগদ অর্থ এবং মদ সবসময় বড় ভূমিকা নেয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রায় রোজই পুলিস বাজেয়াপ্ত করছে মদ এবং নদগ অর্থ। আর এবার তো একেবারে, কংগ্রেস প্রার্থীর অফিস থেকেই উদ্ধার হল ১৫ কার্টুন মদ! এত পরিমাণ মদ পাওয়া গিয়েছে, কংগ্রেস প্রার্থী অমরপাল শর্মার শাহিবাবাদের অফিস থেকে। তিনি এবার কংগ্রেসের প্রার্থী হলেও, আগে তিনি ছিলেন মায়াবতীর বহুজন সমাজ পার্টির নেতা। ১১ ফেব্রুয়ারি ভোট শাহিবাবাদে। তার আগে এই পরিমাণ মদ উদ্ধার হওয়ায় নড়েচড়ে বসেছে, উত্তরপ্রদেশ পুলিস।

 এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে নির্বাচনের আগে কত টাকা এবং মদ উদ্ধার হয়েছে জানেন?
Source: Bureau