আপনার প্রেমিক কিংবা প্রেমিকা তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে কোথাও বেড়াতে গেলে আপনি কি করেন? তাঁর সঙ্গে কখনও কখনও ফোনে কথা বলেন? মেসেজ করেন? তাঁকে মিস করেন? কিংবা আপনার যদি সঙ্গীর বেড়াতে যাওয়া পছন্দ না হয়, তাহলে তাঁর উপর রাগ করেন, তাই তো? কিন্তু প্রেমিক বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছে, তার জন্য প্রেমিকা কি করলেন জানেন? প্রেমিকের জন্য ১০টি নিয়মের তালিকা তৈরি করে দিলেন। এবং সেই নিয়ম না মানলে প্রেমিকের সঙ্গে তিনি কী কী করবেন, তারও হুমকি দিয়ে দিলেন।
আপনি কি বিবাহিত? জিজ্ঞেস করার কারণ, এই যে, তাহলে আর এই বিষয়ে আপনার কিছু করার নেই। কিন্তু আপনি যদি বিবাহিত না হন, তাহলে অবশ্যই নিজের জীবনসঙ্গী বেঁছে নেওয়ার আগে দুটো জিনিস দেখে নেবেন। ওই দুটো জিনিস ঠিকঠাক না থাকলে, আপনার জীবন দুর্বিষহ হতে দু'দিনও লাগবে না। প্রশ্ন হল, কী দুটো জিনিস।
কোনও বন্ধুর সঙ্গে সম্পর্ক শেষ হওয়াও অনেকটা ব্রেক আপেরই মতো। তবে, অস্বাস্থ্যকর সম্পর্ক শেষ করে দেওয়াই ভালো। কারণ, সম্পর্ক যদি স্বাস্থ্যকর না হয়, তাহলে তার থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাহলে জেনে নিন কীভাবে একটা অস্বাস্থ্যকর সম্পর্ক শেষ করবেন। সেটা কোনও বন্ধুর সঙ্গে হতে পারে আবার প্রেমিক বা প্রেমিকার সঙ্গেও হতে পারে।
আপনার কোনও প্রেমিকা নেই, কিন্তু বন্ধুর প্রেমিকা দেখে প্রায়ই দীর্ঘশ্বাস ফেলেন৷ আপনি হয়ত জানেন না প্রেমিকা না থাকার কত বড় বড় সুবিধা রয়েছে। সেটাই একবার দেখে নিন৷ যা দেখা কিংবা জানার পর আপনিই বলবেন, বাবা কেউ নেই দিব্যি রয়েছেন!
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা করণ কুন্দ্রা। বহু সিরিয়াল এবং রিয়্যালিটি শো-এর মাধ্যমে তিনি আজ আমাদের কাছে খুবই জনপ্রিয় মুখ। তাঁর ভক্তের সংখ্যাও চোখে পড়ার মতো। তাঁরই এক ভক্ত সম্প্রতি তাঁর প্রেমিকা অণুশা ডান্ডেকরের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করে। ভক্তের সেই কমেন্টের উটিত্ জবাব দিলেন তিনি।
নারী-পুরুষ একে অপরের পরিপূরক। তবুও নারী পুরুষের ঝগড়া চিরকালীন। তাঁরা নিজেদের জীবনের মূল্যবান সময় নষ্ট করেন একে অপরের সঙ্গে ঝগড়া করে। সম্পর্কে যেমন প্রেম ভালোবাসা থাকবে, তেমনই সম্পর্কে ঝগড়াও থাকবে। কিন্তু কিছু ঝগড়া বা ব্যবহার সম্পর্ককে নষ্ট করে দেয়।
মায়ের সঙ্গে আলাপ করাবার নাম করে জঙ্গলে নিয়ে গিয়ে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। দুর্গাপুরের আমড়াই গ্রামের ঘটনা। বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। মোবাইল ফোনের সূত্র ধরে শুক্রবার রাতে গ্রেফতার করা হয় পাঁচ যুবককে। তরুণীর সঙ্গে ফোনে আলাপ হয় অভিযুক্তের।
সম্পর্কে থাকলে সেখানে ছোটখাট মান অভিমান, ঝগড়া, তর্ক হবেই। আবার সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্ত মনোমালিন্য মিটেও যায়। সব সম্পর্কেই প্রেমিক প্রেমিকা একে অপরের সঙ্গে লড়াই করে থাকেন। কিন্তু প্রেমের সম্পর্কের এই লড়াইয়ে একেবারে শেষে গিয়ে কে জেতেন জানেন? প্রেমিক নাকি প্রেমিকা? কাকে হেরে জেতে হয়?
একা বোধ করছেন খুব? একজন প্রেমিকার অভাব বোধ করছেন? যে আপনাকে একটু সঙ্গ দিত। আপনার সঙ্গে গল্প করত। আপনার মন ভালো করে দিত। কিন্তু ভাবলেই বা। সবার কী আর প্রেমিকা থাকে!যাদের প্রেমিকা নেই, তাদেরও এবার মন খারাপ করার দিন ফুরোলো।
প্যারিস মানেই প্রেমের শহর। অথচ, কিছুদিন আগেও কেউ যদি প্যারিসে একটি রুম ভাড়া করতে চাইতেন, তাকে হয়তো ২৪ ঘণ্টার জন্যই ভাড়া গুনতে হতো। অথবা তাকে ফোঁবোয়া সঁ দেঁনিতে যেতে হতো, যেখানে অল্প সময়ের জন্য ঘর ভাড়া পাওয়া যায়। সাধারণত এটাই নিয়ম। কিন্তু এখন এমন একটি ওয়েব সাইট চালু হয়েছে, যারা যুগলদের জন্য দিনের বেলায় হোটেল রুম ভাড়া করে দেয়। দায়ুশে ডট কম নামের এই ওয়েবসাইটটির ব্যবহারকারীর সংখ্যাও এখন অনেক।
রোজ ঘরে ছোটোখাট ইস্যু নিয়ে মনোমালিন্য। বাথরুমে কল বন্ধ করোনি কেন? মোছা মেঝেটায় নোংরা মোজাটা রেখে দিলে? একি জুতো পড়ে ঘরে ঢুকছ কেন? টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি। একজন পছন্দের সিরিয়াল কি রিয়েলিটি শো দেখবে, তো অন্যজনের এখন খেলা দেখা চাই-ই-চাই। ব্যস, লেগে গেল ঝগড়া! রোজকার ঘটনা।
চুম্বন নিয়ে নতুন সমীক্ষা। নতুন ফল। নতুন তথ্য। এবং অবাক করা। যদি নাও হয়, আপনাকে আপনার কথাও মনে করাবে। কীরকম? ব্রিটেনে একটি সমীক্ষা করা হয়েছে প্রায় সাড়ে চার হাজার কাপলকে নিয়ে। আর সেই সমীক্ষার পর যে তথ্য উঠে এসেছে, তাহলো-যতদিন বিয়ে টিয়ে হচ্ছে না, যতদিন প্রেমিক বা প্রেমিকা নতুন, চুম্বন ততদিনই ভালো লাগে। কিন্তু সঙ্গী একটু পুরোনো হয়ে গেলই, চুম্বন আর তেমন একটা হয় না। ২৫ শতাংশ মানুষ জানিয়েছেন যে, তাঁরা বিয়ের অনেক দিন পরেও চুম্বন করেন একে অপরকে। আর ৭৯ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা একে অপরকে অনেকক্ষণ, অনেকবার চুম্বন করেন। বলাইবাহুল্য তাঁরা কেউই বিবাহিত নন এবং তাঁদের সঙ্গী বা সঙ্গীনীও নতুন!