অভিষেক চট্টোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি তাঁর অনুরাগী থেকে শুরু করে পরিবার পরিজন এবং তাঁর সহঅভিনেতা অভিনেত্রীরা। তাঁর স্বামী তাঁকে ও তাঁদের মেয়ে ডলকে ছেড়ে কোথাও যায়নি, একথা মনে প্রাণে বিশ্বাস করেন সংযুক্তা চট্টোপাধ্যায়।
নেটিজেনদের কেউ লেখেন 'হাস্যকর', কেউ বলেন 'বাড়াবাড়ি'।'লোক দেখানো' বলেও মন্তব্য করতে পিছপা হয়নি অনেকেই। বুধবার সোশ্যাল মিডিয়ায় সেই কটাক্ষের জবাব দিলেন অভিষেক পত্নী সংযুক্তা।
সংযুক্তা বলেছিলেন যে,‘ওঁর চলে যাওয়ার পর আমার পরিচিতরাই আমায় বলছিল,এক অভিনেতা নাকি তোমায় ১০ লক্ষ টাকা দিয়েছে। যে অভিনেতার কথা বলা হচ্ছে সেই অভিনেতার সঙ্গে অভিষেকের সম্পর্ক ভালো ছিল না। এমনকী অভির কেরিয়ার শেষ করে দিতে সেই অভিনেতা অগ্রণী ভূমিকা পালন করেছিল। আরও এক নায়িকা নাকি পাঁচ লক্ষ টাকা দিয়েছে।'
'খড়কুটো'(Kharkuto) ধারাবাহিকে গুনগুনের ড্যাডির চরিত্রে নজর কেড়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়(Abhishek Chatterjee)। তাঁর ও তৃণার রসায়ন মন ছুঁয়ে গিয়েছিল দর্শকের। তাই যখন অভিষেক চট্টোপাধ্যায় প্রয়াত হন তখন ঐ ধারাবাহিকের চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় বলেন যে অভিষেকের চরিত্রে নতুন করে আর কাউকে কাস্ট করবেন না তিনি।
একাধিকবার সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, পর্দা ও পর্দার বাইরেও অভিষেক চট্টোপাধ্যায়ের(Abhishek Chatterjee) সঙ্গে তৃণার(Trina Saha) সম্পর্ক ছিল বাবা মেয়ের মতোই। আর কাউকে কোনওদিন ড্যাডি বলবেন না বলেও জানান তৃণা।
সংযুক্তা আরও লেখেন,'যেমন সকল বাবা মার কাছে তাঁর ছেলে মেয়ে ইউনিক সেরকমই অভিষেকের কাছে ডল ছিল আলাদা। ডল আমাদের এক এবং একমাত্র স্বপ্ন। ও যেরকম আমরা সেভাবেই আমরা ওকে নিয়ে গর্বিত। আমরা চাই না ডল অন্য কারোর মতো হোক।'
সম্প্রতি অভিষেকের শেষ ছবি পঞ্চভূজের(Panchabhuj) সাংবাদিক সম্মেলনে মেয়ে ডলকে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। সেখানেই এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মৃত্যুর আগেরদিন শুটিং করতে যেতে চাননি অভিষেক চট্টোপাধ্যায় কিন্তু তা সত্ত্বেও ঐ দিন তাঁকে শুটিং করতে যেতে বাধ্য করে 'ইসমার্ট জোড়ি'(Ismart Jodi) টিম।
'পোর্ট ব্লেয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। সেই পুরস্কারই অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা ও মেয়ে সাইনার হাতে তুলে দিলেন পরিচালক।
বাবার মৃত্যু হলেও তিনি যে সবসময় সঙ্গে আছেন ডলের, তা মনে প্রাণে বিশ্বাস করে ছোট্ট মেয়েটা। বৃহস্পতিবার স্কুলের পথে রওনা দেওয়ার আগে জড়িয়ে ধরল বাবার ছবি।
বাবার মৃত্যুর পর প্রথম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলল অভিষেক চট্টোপাধ্যায়ের(Abhishek Chatterjee) মেয়ে সাইনা
রবিবার অভিনেতার শ্রাদ্ধ অনুষ্ঠানে ফের বিস্ফোরক মন্তব্য করেন অভিনেতার স্ত্রী। নাম না করেই তাঁর আক্রমণের তির ছিল ইন্ডাস্ট্রির দুই অভিনেতার দিকে।
এক সাক্ষাৎকারে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের কাছে দুঃখ করে জানিয়েছিলেন যে ইন্ডাস্ট্রির প্রিয় দাদা দিদির চক্রান্তে তিনি হারিয়েছিলেন ২২ টি ছবি। টানা এক বছর বাড়ির বাইরে বেরোননি। লক্ষ্মীর ভাঁড় ভেঙে খেতে হয়েছিল তাঁকে।
গুঞ্জন ছড়ায় যে অভিষেকের(Abhishek Chatterjee) মৃত্যুর পর আর্থিকভাবে বিপর্যস্ত গোটা পরিবার। অর্থকষ্টে ভুগছেন তারকার স্ত্রী ও কন্যা। এমনকি অভিষেকে ইন্ডাস্ট্রির বন্ধুরা এগিয়ে এসেছে তাঁদের সাহায্য করতে।
'হয়তো ওর মনের মধ্যে অনেক দুঃখ ছিল, ক্ষোভ ছিল, সেগুলো জানিনা। সেগুলো নিয়ে কতোটা আক্ষেপ ছিল জানি না। তবে আজ যেখানে চলে গেছে সেখানে অনেক শান্তি পাবে।'
বেশ কয়েকদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার জিতের সঙ্গে রিয়ালিটি শোয়ের শুটিং করছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন অভিষেক চট্টোপাধ্যায়।
'সংঘর্ষ নামের আমার একটা ছবিতে অভিষেক, তাপস, প্রসেনজিৎ একসঙ্গে ছিল। অঞ্জন চৌধুরীর অনেক ছবিতে হিরো হিসাবে কাজ করেছে।'