Abhishek Chatterjee: মৃত্যুর আগের দিন জোর করে শুটিংয়ে আনা হয় অভিষেককে, 'ইসমার্ট জোড়ি'র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেতার স্ত্রীর

সম্প্রতি অভিষেকের শেষ ছবি পঞ্চভূজের(Panchabhuj) সাংবাদিক সম্মেলনে মেয়ে ডলকে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। সেখানেই এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মৃত্যুর আগেরদিন শুটিং করতে যেতে চাননি অভিষেক চট্টোপাধ্যায় কিন্তু তা সত্ত্বেও ঐ দিন তাঁকে শুটিং করতে যেতে বাধ্য করে 'ইসমার্ট জোড়ি'(Ismart Jodi) টিম। 

Updated By: Apr 10, 2022, 07:21 PM IST
Abhishek Chatterjee: মৃত্যুর আগের দিন জোর করে শুটিংয়ে আনা হয় অভিষেককে, 'ইসমার্ট জোড়ি'র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেতার স্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: গত ২৪ মার্চ আচমকা অভিষেক চট্টোপাধ্যায়ের(Abhishek Chatterjee) মৃত্যুতে স্তম্ভিত, শোকাহত গোটা ইন্ডাস্ট্রি। তাঁর মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার থেকে অনুরাগীরা। বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন অভিষেক। কিন্তু তার দিন দুয়েক আগে থেকেই ফুড পয়েজনিংয়ে ভুগছিলেন অভিনেতা। অসুস্থ থাকা সত্ত্বেও কেন সেদিন শুটিংয়ে গিয়েছিলেন অভিষেক তা নিয়ে জল্পনাও কম হয়নি। এবার সেই শুটিং নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা। 

Add Zee News as a Preferred Source

সম্প্রতি অভিষেকের শেষ ছবি পঞ্চভূজের(Panchabhuj) সাংবাদিক সম্মেলনে মেয়ে ডলকে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। সেখানেই এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মৃত্যুর আগেরদিন শুটিং করতে যেতে চাননি অভিষেক চট্টোপাধ্যায় কিন্তু তা সত্ত্বেও ঐ দিন তাঁকে শুটিং করতে যেতে বাধ্য করে 'ইসমার্ট জোড়ি'(Ismart Jodi) টিম। সংযুক্তা ও অভিষেক চট্টোপাধ্যায়কে একটি মাত্র এপিসোডেই দেখা গেছে। কিন্তু সংযুক্তার দাবি ওটা তাঁদের শেষ শুটিং ছিল না। তিনি বলেন, বুধবার অর্থাৎ অভিষেকের মৃত্যুর আগেরদিন তিনি অনুরোধ জানিয়েছিল ঐ রিয়েলিটি শোয়ের টিমকে, যে সেদিন অভিষেকের শুটিং করার ক্ষমতা নেই। 

সংযুক্তা(Sanjukta) বলেন,'সেদিন আমি কনের সাজে ছিলাম আর ও ছিল বরের সাজে। আমি বারণ করেছিলাম। ওকে জোর করে আনা হয়েছিল, কেন সেদিন শক্তভাবে রুখে দাঁড়ায়নি, এটাই আমার আফসোস। অভিষেক আমাকে বলেছিল আজ একটু আরাম করতে চাই। আমি ওদের ফোন করে বলি। তারপরও ওরা গাড়ি পাঠিয়ে দিল। কী যে হল আমি কিছুই বুঝে উঠতে পারলাম না।' এতদিন এই বিষয়ে মুখ না খুললেও এবার সরাসরি ইসমার্ট জোড়ির বিরুদ্ধে অভিযোগ আনলেন সংযুক্তা। তবে এই অভিযোগের ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি চ্যানেল কতৃর্পক্ষ। 

আরও পড়ুন: Ranbir Kapoor-Alia Bhatt Wedding: বিয়ের থিম প্যাস্টেল, সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা গোলাপি লেহেঙ্গা পরবেন আলিয়া!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.