নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেল আকাঙ্খা হত্যাকাণ্ডের নায়ক উদয়ন দাস। বাঁকুড়া আদালতে বিচারকের সামনে আজ নিজেকে নির্দোষ বলে দাবি করল সে। একইসঙ্গে পুলিসের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও এনেছে উদয়ন।
আকাঙ্ক্ষা হত্যা মামলায় আদালত কক্ষে নাটক! উদয়নের আইনজীবী অরূপ ব্যানার্জি বলেন, তাঁর মনে হয় আকাঙ্ক্ষা আত্মহত্যা করেছে। উদয়ন নির্দোষ। তাঁকে মাঝপথেই থামিয়ে দেয় উদয়ন। বলে ওঠে, প্রথমেই সে কোর্টের কাছে স্বীকার করতে চায়, আকাঙ্ক্ষা শর্মা ওরফে শ্বেতাকে সে-ই খুন করেছে।
কেন খুন হতে হল আকাঙ্ক্ষাকে? সেই প্রশ্নের খোঁজে উদয়নের ল্যাপটপে মন দিয়েছেন তদন্তকারীরা। সেখানেই মিলছে দুজনের একান্ত ঘনিষ্ঠতার ছবি, ভিডিও। কেন ওই ভিডিও তুলে রেখেছিল উদয়ন? সেটাই এখন তদন্ত করে দেখছে পুলিস।উয়দনের ল্যাপটপ থেকে একের পর এক তথ্য সামনে আসছে পুলিসের। চমকে উঠছেন তাঁরা। শুধু ক্রাইম সিনেমা বা গান নয়...উদয়নের ল্যাপটপ ঠাসা পর্নোগ্রাফি সিনেমায়। শুধু তাই নয় আকাঙ্ক্ষার সঙ্গে একান্ত ঘনিষ্ঠ মুহূর্তের স্টিল আর ভিডিও রাখা আছে ল্যাপটপে। কেন এইসব ছবি তুলে ছিল উদয়ন? ভোপালের সিরিয়াল কিলার বলছে পরে যৌন মিলনের সময় নিজেদের উত্তেজনা বাড়াতে এসব ব্যবহার করত সে। সত্যিই কী তাই? নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল উদয়নের? তা খতিয়ে দেখছে পুলিস। খুনের আগে এক যুবককে নিয়েই তুমুল বচসা বাধে আকাঙ্ক্ষা আর উদয়নের মধ্যে। জেরা করে সেটাই জানতে পেরেছে পুলিস। গত ১৫জুলাই সকাল ১১টা ২০ থেকে ২৫-এর মধ্যে আকাঙ্ক্ষাকে খুন করে উদয়ন।২৭শে জুন কালী মন্দিরে দুজনে বিয়ে করেন। তবে বিয়ের পরেই সম্ভবত উদয়নের স্বরূপটা বুঝে যান আকাঙ্ক্ষা। দুজনের সম্পর্কের অবনতি হয়। খুনের আগের রাতে দুজনেই মদ্যপান করেন।
ত্রিকোণ প্রেমের তত্ত্বেই এখনও অনড় উদয়ন। তবে তদন্তকারীরা মনে করছেন, শুধুমাত্র ত্রিকোণ প্রেম নয়। আকাঙ্ক্ষাকে খুনের পিছনে রয়েছে অন্য কোনও কারণ। গতকালও সন্ধে থেকে রাত পর্যন্ত উদয়নকে জেরা করে পুলিস। ছিলেন পুলিস সুপার, ওসি (এসওজি), সার্কেল ইন্সপেক্টর, তদন্তকারী অফিসার সহ ১২ থেকে ১৫জন পুলিস অফিসার। RAPID QUESTION ROUND-এ একের পর এক প্রশ্ন করা হয় উদয়নকে।
ক্রাইম থ্রিলার দেখেই আকাঙ্ক্ষা হত্যার ছক কষেছিল উদয়ন। উদয়নকে জেরা করে পুলিসের হাতে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ছোট থেকেই ক্রাইম সিনেমা দেখার নেশা ছিল উদয়নের। জেরায় সে স্বীকার করেছে, আকাঙ্খাকে খুন করার পরিকল্পনা তার আগেই ছিল। কিন্তু ঠিক কীভাবে কাজ হাসিল হবে, তা নিয়ে ধন্দে ছিল উদয়ন। অ্যাটম ইগোয়ান পরিচালিত ক্রাইম থ্রিলার "ডেভিলস নট' ছবি দেখার পরই তৈরি হয় আকাঙ্খা খুনের ব্লু প্রিন্ট।