Sandeshkhali CBI-NSG: সন্দেশখালিতে সিবিআই-এনএসজি। সঙ্গী রোবটও! উদ্ধার অস্ত্রশস্ত্র থেকে শাহজাহানের সচিত্র পরিচয়পত্র। বারুদের স্তূপে দাঁড়িয়ে সন্দেশখালি? সাধারণ টোটোচালক আবু তালেব শেখের বাড়িতে অস্ত্র উদ্ধার। সরকার থেকে ঘর তৈরি করার টাকা পেলেও কীভাবে এত বড় বাড়ি? অস্ত্র লুকিয়ে রেখেছিল শাহজাহান?
CBI raids J&K ex-governorpremises:কিরু জলবিদ্যুৎ প্রকল্পে ৩০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি কাণ্ডে বৃহস্পতিবার দিল্লি ও কাশ্মীরের অন্তত ৩০ জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। তার মধ্যে উল্লেখযোগ্য সত্যপাল মালিকের বাড়ি।
সুরাতের একটি আদালতে একটি ফৌজদারি মানহানির মামলায় রাহুল গান্ধীর দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে, অমিত শাহ বলেছিলেন যে কংগ্রেস নেতাই একমাত্র রাজনীতিবিদ নন যিনি আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং লোকসভার সদস্যপদ হারিয়েছিলেন।শাহ গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে দায়ের করা সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলার কথা স্মরণ করেন তিনি।
জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে দীর্ঘ সময় ধরে ইডির জেরার মুখে পড়তে হয়েছিল আরজেডি নেতা তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে। জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী। আবার তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি অর্থাৎ কেসিআরের মেয়ে কে কবিতাকে দিল্লির ইডি দপ্তরে একাধিকবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
লালু যাদব রাঁচির সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আদালতে একটি আবেদন দাখিল করেছেন। তিনি জানিয়েছেন তাঁকে কিডনি প্রতিস্থাপনের জন্য বিদেশে যেতে হবে।
পূর্বতন সরকারকে একহাত নিলেন প্রধানমন্ত্রী।
লালার সম্পত্তি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
বাবরি মামলায় ১২ বিজেপি নেতাকেই জামিন দিল বিশেষ সিবিআই আদালত। আডবাণী, যোশী, উমা ভারতী সকলেই মাথাপিছু ৫০ হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে জামিন পেলেন। চার্জ গঠনের বিষয়ে এখনও শুনানি চলছে আদালতে।
পি চিদম্বরমের বাড়িতে CBI তল্লাসি। প্রাক্তন অর্থমন্ত্রীর চেন্নাইয়ের বাড়িতে আজ একযোগে হানা দেয় আয়কর দফতরও। মোট ১৬ জায়গায় তল্লাসি চলছে। দু হাজার আটে অর্থের বিনিময়ে INX সংবাদমাধ্যমকে ছাড়পত্র দেওয়া নিয়ে বিতর্কে জড়ান চিদম্বরম। অভিযোগ ওঠে, ছাড়পত্র দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন চিদম্বরমের ছেলে কার্তি।
অগস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি কপ্টার দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগিকে সোমবার ফের জেরা করল সিবিআই৷ এসপি ত্যাগী, তাঁর তুতো ভাই ও ইউরোপের মধ্যস্থতাকারী সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করে সিবিআই৷ প্রায় ৩,৬০০ কোটি টাকার এই দুর্নীতি মামলায় শুক্রবার সমন পাঠানো হয়েছিল ত্যাগিকে৷ ত্যাগীর বিরুদ্ধে অভিযোগ, অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার তাগিদে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে অবহেলা করেছিলেন তিনি।
সাংবাদিককে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগে উত্তপ্ত উত্তরপ্রদেশ। ঘটনায় অভিযুক্ত রাজ্যেরই এক মন্ত্রী। অন্যদিকে, এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্ক আরও বাড়িয়ে তুললেন আর এক মন্ত্রী। বললেন, ''প্রকৃতির বিরুদ্ধে লড়া যায় না।''
শাহজাহপুরে সাংবাদিক জগেন্দ্র সিংকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় অবশেষে নড়েচড়ে বসল উত্তর প্রদেশ সরকার। শনিবার সাসপেন্ড করা হল ঘটনার সঙ্গে জড়িত থাকায় অভিযুক্ত ৫ পুলিসকর্মীকে।
লোকসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের বক্তব্যে অস্বস্তিতে সমাজবাদী পার্টি। মুজফ্ফরনগরের হিংসায় অখিলেশ যাদব সরকার মানুষের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে, সরকারের আচরণে অবহেলার ছাপ রয়েছে বলে মনে করছে সর্বোচ্চ আদালত। রাজনৈতিক রঙ না দেখে সব অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে।
২০০১ সালের জাল পাসপোর্ট মামলায় সিবিআই-এর বিশেষ আদালত আবু সালেমকে সাত বছরের হাজত বাসের সাজা শোনাল।
সিবিআইয়ের বিশেষ আদালত তাদের ঘাতক বাবা-মা হিসাবে রায় দিয়েছে। সেই ঘাতক বাবা-মা রাজেশ তলোয়ার, নুপূর তলোয়ার জেলের গারদে ইনসোমনিয়ায় ভুগছেন। তলোয়ার দম্পতির চোখে ঘুম নেই। যা নিয়ে বেশ চিন্তায় পড়েছে দশনা জেল কর্তৃপক্ষ। জেলের সুপার ভিরেশ রাজ শর্মা বললেন, তলোয়ার দম্পতির দু চোখের পাতা এক করছেন না। ওদের চোখেমুখে উদ্বেগের ছবি পরিষ্কার ধরা পড়ছে।
প্রত্যক্ষ প্রমাণ নয়। পারিপার্শ্বিক পরিস্থিতির বিচারে তলওয়ার দম্পতিকে দোষী সাব্যস্ত করেছে আদালত। উত্তরপ্রদেশ পুলিস বা সিবিআই, কেউই তাঁদের বিরুদ্ধে মেয়েকে খুনের প্রত্যক্ষ প্রমাণ পেশ করতে পারেনি। ফলে, আরুষি হত্যার সাড়ে পাঁচ বছর পরও রয়ে গেছে অনেক ধোঁয়াশা। অনেক অসঙ্গতি।
আজ আরুষি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া তলোয়ার দম্পত্তির সাজা ঘোষণা করবে সিবিআইয়ের বিশেষ আদালত। সবার একটাই প্রশ্ন, ফাঁসি হবে কি ঘাতক বাবা-মার! আদালতের চোখে নিজের মেয়েকে ঠাণ্ডা মাথায় খুন করাটা বিরল থেকে বিরলতম অপরাধ হিসাবে গন্য হয় কিনা তার ওপরেই নির্ভর করছে রাজেশ তালোয়ার ও নূপুর তলোয়ারের ভাগ্য।
১৬ মে, ২০০৮: নয়ডার ডেন্টিস্ট দম্পতি রাজেশ ও নূপুর তলোয়ারের কন্যা আরুষি তলোয়ারের মৃতদেহ তার বেডরুম থেকেই উদ্ধার হয়। আরুষির গলা কেটে তাকে হত্যা করা হয়। প্রাথমিকভাবে তলোয়ারদের বাড়ির পরিচারক নিরুদ্দিষ্ট হেমরাজকে খুনি হিসাবে সন্দেহ করা হয়।
ধর্ষণ রুখতে না পারলে উপভোগ করুন। এমন পরামর্শ দিলেন খোদ সিবিআই প্রধান। খেলাধুলোর ক্ষেত্রে বেটিংকে বৈধ করার পক্ষে সওয়াল করতে গিয়ে হঠাত্ই এমন বেঁফাস মন্তব্য করে বসলেন সিবিআই প্রধান রঞ্জিত সিং।
অবশেষে মুক্তি! ১৬ মাস পর জেল থেকে ছাড়া পেলেন ওইএসআর কংগ্রেস প্রধান জগনমোহন রেড্ডি। সোমবারই আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ মামলায় জামিন পান ওইএসআর পুত্র। আজ চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে মুক্তি পান তিনি।
তাঁর ভাগ্নে ঘুষ নিয়েছেন। অথচ তিনি নিজে রেলমন্ত্রী হয়েও কিছুই জানতেন না। প্রাক্তন রেলমন্ত্রী পবন বনশলের এই দাবি মানতে নারাজ সিবিআই। তাই রেলে পদোন্নতিতে ঘুষকাণ্ডে এবার বনশল সিবিআইয়ের প্রশ্নবাণের মুখোমুখি। ইতিমধ্যেই সিবিআই দফতরে পৌঁছেছেন প্রাক্তন রেলমন্ত্রী। গতকালই সমন পাঠানো হয়েছিল তাঁকে।
ইতালির সঙ্গে ভারত সরকারের হেলিকপ্টার চুক্তির তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতালির প্রতিরক্ষা দফতরের আধিকারিকের বিরুদ্ধে ৪০০০ কোটি টাকার চুক্তিতে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে। যার জেরে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়।